চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, অর্ধেকের বেশি ফেল - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, অর্ধেকের বেশি ফেল - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ১৯, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, অর্ধেকের বেশি ফেল

৪৬

অনলাইন নিউজঃচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশিত হয়েছে। নানা নাটকীয়তার পর আজ শুক্রবার রাত ১০টার দিকে এই ইউনিটটির ফলাফল প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে পাঠিয়েছে ভর্তি কমিটি। তবে ফলাফল প্রকাশিত হলেও এখনো ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

‘এ’ ইউনিট ভর্তি কমিটির ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির জয়েন্ট কো-অর্ডিনেটর ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. রাশেদ মোস্তফা দ্যা ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য জানিয়েছেন। যদিও এর আগে এদিন রাতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর ও মেরিন সায়েন্স ডিন অধ্যাপক ড. শফিকুল ইসলাম আজ ফলাফল হবে না বলেন জানিয়েছেন। কিন্তু ফলাফল প্রস্তুত হয়ে যাওয়ায় তারা আর সময়ক্ষেপন করেননি।

‘এ’ ইউনিটের ফল নিয়ে অধ্যাপক রাশেদ মোস্তফা বলেন, এতে ৪৫ শতাংশ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। ন্যূনতম ৪০ নম্বর না পেয়ে ফেল করেছেন ৩২ হাজার ৫৯৪ শিক্ষার্থী। আর পাস করেছেন ২৬ হাজার ৯০৮ জন ভর্তিচ্ছু। এছাড়া মোট ৫৯ হাজার ৫০২ পরীক্ষার্থীর মধ্যে ২৬ হাজার ৯০৮ জন উত্তীর্ণ হয়েছে। পাশের হার ৪৫.২২ শতাংশ।

তিনি বলেন, ভর্তি কমিটির পক্ষ থেকে ফলাফল প্রস্তুত করে আইসিটি সেলে সেটি পাঠানো হয়েছে। সেখান থেকে সব প্রক্রিয়া শেষে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেসবুক পেজে ফলাফল প্রকাশিত হবে। এক্ষেত্রে একটু সময় লাগবে। আইসিটি সেল ফল যাচাই-বাছাই করবেন।

‘এ’ ইউনিটে বাংলা, ইংরেজি, গণিত/রসায়ন/পদার্থ বিজ্ঞান/জীববিজ্ঞানের (যেকোনো ৩টি) উপর ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। জিপিএর উপর আরও ২০ নম্বর হিসাব করে মোট ১২০ নম্বরের উপর ফল তৈরি করা হয়েছে। প্রতিটি ভুল নম্বরের জন্য কাটা হয়েছে দশমিক ২৫ নম্বর। পরীক্ষায় কোনো লিখিত অংশ ছিল না।

এর আগে, গত ১৬ ও ১৭ মে বিশ্ববিদ্যালয়টির বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং ও মেরিন সায়েন্স এন্ড ফিশারিজ অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ১৫ হাজার ৯৫ জন শিক্ষার্থী। চার শিফটে অনুষ্ঠিত এ পরীক্ষার প্রথমদিন (১৬ মে) দুই শিফটে উপস্থিতির হার ৭৯ দশমিক ৪৬ শতাংশ। আর দ্বিতীয় দিন (১৭ মে) উপস্থিত ছিলেন ৮০ দশমিক ১২ শতাংশ শিক্ষার্থী।

দৈনিক বরিশাল ২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, অর্ধেকের বেশি ফেল

শুক্রবার, মে ১৯, ২০২৩ ১১:৫০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান