চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৩২ টি গাড়িতে গণডাকাতী
নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা থেকে ছেড়ে আসা নাইট কোচ চাঁপাই ট্রাভেলস, মিন্টু এন্টারপ্রাইজসহ ৩০ যানবাহনের গতিরোধ করে গণডাকাতীর ঘটনা ঘটেছে। এ যাবৎকালের বড় ডাকাতীর ঘটনা এটি।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ভোলাহাটের ফলিমারির বিলে প্রায় ১৫/২০ জনের সংঘবদ্ধ চক্র দেশিয় অস্ত্র, বাঁশ, রড নিয়ে ডাকাতরা ঝাঁপিয়ে পড়ে সাধারণ যাত্রীদের ওপর। গাড়ির স্টাফদের এ সময় বেধরক পেটায় বলে জানায় বিভিন্ন গাড়ীর চালক ও হেলপাররা।












