চার সভাপতির স‌ঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বৈঠক - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চার সভাপতির স‌ঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বৈঠক - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৬, ২০১৯ ৬:৫৫ অপরাহ্ণ
A- A A+ Print

চার সভাপতির স‌ঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বৈঠক

৪১

ছোটপর্দার নানা সমস্যা দূর কর‌তে নাটকের ১৩ সংগঠন ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের (এফটিপিও) ব্যানারে মা‌ঠে নে‌মে‌ছি‌ল। ২০১৬ সালের ৩ নভেম্বর নাট্যজন মামুনুর রশীদকে আহ্বায়ক ও গাজী রাকায়েতের নেতৃ‌ত্বে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অ‌ভিনয়শিল্পী কলাকুশলী‌দের বিশাল সমা‌বেশ হয়। তিন বছর পর সেই আন্দোল‌নের সুফল আস‌তে চ‌লে‌ছে।‌

সেই আ‌ন্দোল‌নের দা‌বিগু‌লো নি‌য়ে বুধবার বিকেলে তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেকের স‌ঙ্গে বৈঠক ক‌রে‌ছেন নাট‌কের চার সংগঠ‌নের সভাপ‌তি। জা‌গো নিউজ‌কে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন টেলিভিশন নাট্যকার সংঘের সভাপতি মাসুম রেজা।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন- টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশনের সভাপতি ইরেশ যাকের, ডিরেক্টরস গিল্ডের সভাপতি সালাহউদ্দিন লাভলু ও অভিনয় শিল্পীসংঘের সদ্য নির্বাচিত সভাপতি শহীদুজ্জামান সেলিম।

মাসুম রেজা বলেন, আন্দোলনে ত‌ু‌লে ধরা আমাদের দাবিগু‌লো তথ্য মন্ত্রণালয় গুরুত্ব-সহকারে আমলে নিয়েছে। সেগুলো যাচাই-বাছাই করে পাস করার জন্য খসড়া করা হয়েছে। মূলত সেগুলো নিয়েই আজকের বৈঠক হয়েছে আমা‌দের স‌ঙ্গে। আশা করছি শিগগিরই সেগুলো প্রজ্ঞাপন আকারে প্রকাশ পাবে। এটি প্রকাশ পেলে আশা করছি পুরো টিভি ইন্ডাস্ট্রি একটি শৃঙ্খলার মধ্যে আসবে।

দেশের নাট্যসংশ্লিষ্ট সংগঠনগুলোর শিল্পী-কলাকুশলীদের দাবি ছিল

১. ডাবিংকৃত বিদেশি ধারাবাহিক দেশীয় টেলিভিশনে প্রচার করা যাবে না।
২. টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ, ক্রয় ও প্রচারের ক্ষেত্রে এজেন্সির হস্তক্ষেপ ছাড়া চ্যানেলের অনুষ্ঠান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্বারা নিয়ন্ত্রিত হতে হবে।
৩. টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির ন্যূনতম ও যৌক্তিক হার পুনর্নির্ধারণ করতে হবে।
৪. দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী-কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করতে হবে।
৫. ডাউনলিংক ফি’তে সমতা আনতে হবে। দেশের বিজ্ঞাপন বিদেশি চ্যানেলে প্রচার করা যাবে না, প্রভৃতি।

দৈনিক বরিশাল ২৪

চার সভাপতির স‌ঙ্গে তথ্য মন্ত্রণালয়ের বৈঠক

বুধবার, জুন ২৬, ২০১৯ ৬:৫৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা