চীনে ভারী বৃষ্টি থেকে বন্যা, ৬১ জনের মৃত্যু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪চীনে ভারী বৃষ্টি থেকে বন্যা, ৬১ জনের মৃত্যু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৩, ২০১৯ ১:১০ পূর্বাহ্ণ
A- A A+ Print

চীনে ভারী বৃষ্টি থেকে বন্যা, ৬১ জনের মৃত্যু

১১২

অনলাইন নিউজ: চীনের দক্ষিণ মধ্যাঞ্চলে ভারী বৃষ্টিপাতে থেকে তৈরি ভয়াবহ বন্যায় ৬১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া তিন লাখ ৫৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে ভারী বর্ষণের কারণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে দেশটির উদ্ধারকর্মীরা জানিয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্যার কবলে পড়া পাঁচ লাখ ৯৪ হাজারের বেশি মানুষকে ইতিমধ্যে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেয়া হয়েছে।

খবরে বলা হয়, ভারী বৃষ্টিপাতের কারণে গত ৬ জুলাই থেকে জিয়াংশির ২৯টি নদীর পানি বিপদসীমার মাত্রা অতিক্রম করে আছে। বন্যায় প্রায় চার লাখ ৬৯ হাজার ৩০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। এতে দেশের অর্থনীতির দুই দশমিক তিন বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে।

দেশটির আবহাওয়া অফিস সতর্ক করে জানিয়েছে, দক্ষিণের ভারী বৃষ্টিপাতের কারণে আগামী ১০ দিনের মধ্যে নদীর পানি বিপদসীমার ৩০-৭০ শতাংশ ছাড়িয়ে যেতে পারে। শুক্রবার (১২ জুলাই) থেকে আবার বৃষ্টিপাত শুরু হয়ে টানা মঙ্গলবার পর্যন্ত চলবে। এতে বন্যার মাত্রা আরও বাড়বে।

দৈনিক বরিশাল ২৪

চীনে ভারী বৃষ্টি থেকে বন্যা, ৬১ জনের মৃত্যু

শনিবার, জুলাই ১৩, ২০১৯ ১:১০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’