জাপার চেয়ারম্যান জিএম কাদের, কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জাপার চেয়ারম্যান জিএম কাদের, কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৬, ২০১৯ ১১:৩৪ অপরাহ্ণ
A- A A+ Print

জাপার চেয়ারম্যান জিএম কাদের, কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে

৪৪

অনলাইন নিউজ: গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় পার্টি (জাপা)-এর চেয়ারম্যান নির্বাচনের ব্যাখ্যা দিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ।

তিনি বলেন, ‘দলের গঠনতন্ত্রের ২০/১-ক উপধারা অনুযায়ী পার্টির চেয়ারম্যান যে কাউকে নিজের স্থলাভিষিক্ত করতে পারবেন। দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ঘোষণা অনুযায়ী তার মৃত্যুর পরে জিএম কাদের দলের চেয়ারম্যান।’

শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফিরোজ রশীদ বলেন, ‘এরশাদ জীবিত অবস্থায় বলে গেছেন, আমার মৃত্যুর পরে জিএম কাদের দলের চেয়ারম্যান হবেন। পার্টির নেতাকর্মীরা তার নির্দেশ মতো চলবেন। কিন্তু একটি কুচক্রী মহল নানা রকম বিভ্রান্তি চড়াচ্ছে। এর ফলে জাপার বিভিন্ন জেলার নেতাদের মধ্যে কিছুটা বিভ্রান্তি তৈরি হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, জাপার গঠনতন্ত্রের বাইরে কারও পক্ষে কিছু করা সম্ভব নয়।’

জাপার এই নেতা আরও বলেন, ‘পার্টির গঠনতন্ত্রের কোথাও লেখা নেই, দলের সংসদীয় কমিটি বৈঠক করে ঠিক করবে, কে সংসদে বিরোধীদলীয় নেতা হবেন, কে উপনেতা হবেন। গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারম্যান ঠিক করবেন কে বিরোধীদলীয় নেতা হবেন, কে উপনেতা হবেন।’

দলের সংসদ সদস্যদের ১৫ জন সমর্থন দিয়ে জিএম কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা করতে স্বাক্ষর করে স্পিকারকে চিঠি পাঠানো হয়েছে বলে উল্লেখ করেন ফিরোজ রশীদ। তিনি বলেন, ‘গত ১৭ আগস্ট দলের প্রেসিডিয়াম সভা ছিল, সেখানে ৩৪ জন উপস্থিতির মধ্যে ২৬ জন বক্তব্য দিয়েছেন। তারা সবাই বলেছেন, দলের সভাপতিই সংসদের বিরোধীদলীয় নেতা হবে। সেই অনুযায়ী ১৫ জন সংসদ সদস্য চিঠিতে স্বাক্ষর করে স্পিকারকে চিঠি দিয়েছেন।’

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে গত ২ দিন কোথাও দেখা যাচ্ছে না। তিনি কোথায় আছেন—এমন প্রশ্নের জবাবে ফিরোজ রশীদ বলেন, ‘তিনি কোথায় আছেন, আমরা জানি না। তাকে জিজ্ঞাসা করেন, তিনি কোথায় আছেন। তবে জিএম কাদেরকে বিরোধীদলীয় নেতা করতে স্পিকারকে দেওয়া ১৫ জন সংসদ সদস্যের চিঠির মধ্যে রাঙ্গা প্রথম স্বাক্ষর করেছেন।’

দলটির আরেক প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘গতকাল আমাদের দলের এক সিনিয়র প্রেসিডিয়াম সদস্য (আনিসুল ইসলাম মাহমুদ) জাতীয় পার্টির একজনকে (রওশন এরশাদ) চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন। যা গঠনতন্ত্রবিরোধী ও অবৈধ।’ তার মতো সিনিয়র নেতার কাছ জিএম কাদেরপন্থী নেতারা এমনটা আশা করেন না বলেও তিনি জানান।

দৈনিক বরিশাল ২৪

জাপার চেয়ারম্যান জিএম কাদের, কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে

শুক্রবার, সেপ্টেম্বর ৬, ২০১৯ ১১:৩৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড