ডেঙ্গুর কাছে হেরে পটুয়াখালীর সুমাইয়ার মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হলনা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ডেঙ্গুর কাছে হেরে পটুয়াখালীর সুমাইয়ার মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হলনা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১৯, ২০১৯ ৭:৩০ অপরাহ্ণ
A- A A+ Print

ডেঙ্গুর কাছে হেরে পটুয়াখালীর সুমাইয়ার মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হলনা

১১

সোহেল আহমেদ: ডেঙ্গুতে আক্রান্ত সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণী বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সুমাইয়া আক্তার (১৮) পটুয়াখালীর দুমকি উপজেলার মো. ফজলুর রহমানের মেয়ে।

সোমবার দুপুরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
তিনি জানান, পটুয়াখালী থেকে উন্নত চি‌কিৎসার জন্য ব‌রিশালের শের-ই-বাংলা মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে আসা ডেঙ্গু রোগী সুমাইয়া আক্তার আজ সোমবার বিকেল ৪টার দিকে চি‌কিৎসাধীন অবস্থায় মারা‌ গেছে।

জানা যায়, সুমাইয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বুধবার দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. শাহে মোজাহেদুল ইসলাম জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমাইয়া প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সে মারা যায়।

১৬ জুলাই থেকে মোট ১২শ ৮০ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ১০৯১ জন। আর মৃতের সংখ্যা ৫ জন।

এদিকে পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়া ঈদের ছুটিতে দুমকির ভাড়া বাসায় আসেন। সেখানে তিনি জ্বরে আক্রান্ত হন।  এই মেধাবী এইচএসসিতে জিপিএ ৪ পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিংয়ে ভর্তি হয়েছিলেন।

কিন্তু তার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হল না। ঈদের ছুটিতে বাসায় ফিরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে তিনি মারা গেছেন। সুমাইয়া পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হকের মেয়ে।

ন।

দৈনিক বরিশাল ২৪

ডেঙ্গুর কাছে হেরে পটুয়াখালীর সুমাইয়ার মৃত্যু, বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন পূরণ হলনা

সোমবার, আগস্ট ১৯, ২০১৯ ৭:৩০ অপরাহ্ণ | আপডেটঃ আগস্ট ২০, ২০১৯ ২:৪৪ পূর্বাহ্ণ
১১

সোহেল আহমেদ: ডেঙ্গুতে আক্রান্ত সুমাইয়া আক্তার (১৮) নামে এক তরুণী বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সুমাইয়া আক্তার (১৮) পটুয়াখালীর দুমকি উপজেলার মো. ফজলুর রহমানের মেয়ে।

সোমবার দুপুরে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
তিনি জানান, পটুয়াখালী থেকে উন্নত চি‌কিৎসার জন্য ব‌রিশালের শের-ই-বাংলা মে‌ডি‌কেল কলেজ হাসপাতালে আসা ডেঙ্গু রোগী সুমাইয়া আক্তার আজ সোমবার বিকেল ৪টার দিকে চি‌কিৎসাধীন অবস্থায় মারা‌ গেছে।

জানা যায়, সুমাইয়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত বুধবার দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অবস্থার অবনতি হলে শনিবার তাকে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পটুয়াখালীর সিভিল সার্জন ডা. শাহে মোজাহেদুল ইসলাম জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সুমাইয়া প্রথমে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে শেবাচিম হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে সে মারা যায়।

১৬ জুলাই থেকে মোট ১২শ ৮০ জন ডেঙ্গু রোগী এই হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছে ১০৯১ জন। আর মৃতের সংখ্যা ৫ জন।

এদিকে পরিবার সূত্রে জানা যায়, সুমাইয়া ঈদের ছুটিতে দুমকির ভাড়া বাসায় আসেন। সেখানে তিনি জ্বরে আক্রান্ত হন।  এই মেধাবী এইচএসসিতে জিপিএ ৪ পেয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ঢাকায় একটি কোচিংয়ে ভর্তি হয়েছিলেন।

কিন্তু তার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ হল না। ঈদের ছুটিতে বাসায় ফিরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সোমবার দুপুরে তিনি মারা গেছেন। সুমাইয়া পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সরকারি জনতা কলেজের সহকারী অধ্যাপক ফজলুল হকের মেয়ে।

ন।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  আধুনিক সাংবাদিকতার কারিগর কাজী নাসির উদ্দিন বাবুল এর ২য় মৃত্যুবার্ষিকী আজ   মানুষ অনেক আশা নিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে: প্রধানমন্ত্রী   জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জানা গেল ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ   চট্টগ্রাম মেডিকেলে বার্ন ইউনিটে ২০ জন ট্রেইন্ড ডাক্তার রয়েছে কিন্তু তারা সার্ভিস দিচ্ছে না: সাইদ আল নোমান   বৃত্তি পেয়েছে লাখুটিয়ার আহমাদ তাজওয়ার, ভালো মানুষ হওয়ার প্রত্যাশা শিক্ষক বাবার   চট্টগ্রামে বন্দর পতেঙ্গা সাংবাদিক সোসাইটি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত   বরিশাল জিলা স্কুলে অভাবনীয় সাফল্য, ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৫ জন বৃত্তি পেয়েছে   প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, শিক্ষামন্ত্রীকে অভিনন্দন জানালেন অধ্যক্ষ তাহমিনা আকতার   চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত   প্রাথমিকের গত বছরের বৃত্তি পরীক্ষা এবছর: শিক্ষামন্ত্রী ড. মিলন   বাবার চেয়েও বেশি ভালোবাসতেন, সাথে রেখে শেখাতেন মরহুম সাংবাদিক মীর মনিরুজ্জামান: শাহিন সুমন   নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম বন্ধের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের   যেভাবে হারিয়ে গেলেন সাংবাদিক মীর মনিরুজ্জামান   মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ   আধুনিক স্থাপত্য আর ইসলামী ক্যালিগ্রাফির মেলবন্ধনে বরিশালের বায়তুল আমান জামে মসজিদ   সাধারণ মানুষের ওপর হামলার অভিযোগে, এমপি নিজানের নির্দেশে ৩ বিএনপি নেতার বিরুদ্ধে মামলা   নির্বাচনে অংশ নেয়া এমপি প্রার্থীদের সাথে জাপার মতবিনিময় সভা অনুষ্ঠিত   শপথগ্রহণ করেই বাবা-মায়ের কবর জিয়ারতে নতুন প্রধানমন্ত্রী   বিশ্ব সৌদিতে চাঁদ দেখা গেছে