জয়ের আশা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪জয়ের আশা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১১, ২০১৯ ১:৩৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

জয়ের আশা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ

১৩৮

স্পোর্টস নিউজ:২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে ভালো খেলেও জিততে পারল না বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) ঘরের মাঠ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কাতারের বিপক্ষে ২-০ গোলে হারল জামাল ভূঁইয়ারা।

বাছাইপর্বে এটা কাতারের দ্বিতীয় জয়, আর বাংলাদেশের দ্বিতীয় হার। প্রথম ম্যাচে বাংলাদেশ আফগানিস্তানের কাছে ১-০ গোলে হেরেছিল। এবার কাতারের কাছে ২-০ ব্যবধানে হারল। এর আগে কাতার প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬-০ গোলে জিতেছিল। আর ভারতের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল।

বাংলাদেশ কোচ জেমি ডে’র ইচ্ছা ছিল ম্যাচটি জয়ের। তবে সেটা আকারে-ইঙ্গিতে বুঝিয়েছিলেন তিনি। কারণ, কাতারের মত দলের বিপক্ষে জয়ের প্রত্যাশা করাটা বোকামিই বলতে গেলে। তবুও জেমি’র ইচ্ছা ছিল ভালো ফুটবল খেলা। এদিন কাতারের বিপক্ষে সত্যিই ভালো খেলেছে বাংলাদেশ। দিনে বৃষ্টি হওয়ার কারণে মাঠ কিছুটা ভারি ছিল। যে কারণে, কাতারের ফুটবলাররা নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। এ সুযোগে নিজেদের প্রকাশের সুযোগ পেয়েছিল জামাল ভূঁইয়ারা। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের।

ম্যাচের শুরুতে আধাঘণ্টা কাতারের আক্রমণ ঠেকিয়ে রাখতে পেরেছিল বাংলাদেশের ফুটবলাররা। কিন্তু ২৮ মিনিটের মাথায় আবদুর ইসাগের দুর্দান্ত শটে প্রথমবারেরমত পিছিয়ে যায় বাংলাদেশ।

গোল হজম করার পর সেটা শোধ করার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশের ফুটবলাররা। বেশ কিছু সুযোগও পেয়েছিল। কিন্তু যে মাঠে খেলে অভ্যস্ত জীবন-বিপলুরা, সে মাঠে এলোমেলো শটের খেসারত দিতে হলো গোল না পেয়ে। কাতারের পোস্টের সামনে গিয়েই কেন যেন খেই হারিয়ে ফেলে বাংলাদেশের ফুটবলাররা। যে কারণে দারুণ কিছু সুযোগ পাওয়ার পরও সঠিক শট নিতে না পারার কারণে সাফল্যও ধরা দেয়নি।

ম্যাচের ইনজুরি সময়ে গোল হজম করা বাংলাদেশের পুরনো দিনের অভ্যাস। সেটা আজ আবারও ফিরে এলো। ইনজুরি সময়ের (৯০+১) আবারও গোল হজম করে বসে বাংলাদেশ। এবার গোলটা পুরোপুরি ডিফেন্ডারদের গাফিলতির কারণে এলো। বক্সে জটলা বেধে যায়।

বাংলাদেশের বেশ কয়েকজন ডিফেন্ডারের উপস্থিতি সেখানে। তবুও বল ক্লিয়ার করতে পারেননি তারা। শেষ মুহূর্তে বউদিয়াফের নিচু শটে বল জড়িয়ে যায় বাংলাদেশের জালে। ব্যবধান দাঁড়িয়ে গেলো ২-০ গোলের। এরপর তো জয় দুরে থাক, ড্র করার চিন্তাও করার উপায় ছিল না এবং শেষ পর্যন্ত হলোও না। ২-০ গোলে হেরেই মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে।

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ফিরতি ম্যাচে ১৫ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি কলকাতার বিখ্যাত সল্টলেকে অনুষ্ঠিত হবে।

দৈনিক বরিশাল ২৪

জয়ের আশা জাগিয়ে হেরে গেল বাংলাদেশ

শুক্রবার, অক্টোবর ১১, ২০১৯ ১:৩৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’