ট্রেনের আগাম টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ট্রেনের আগাম টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩০, ২০১৯ ১২:৪০ অপরাহ্ণ
A- A A+ Print

ট্রেনের আগাম টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড়

৪০

অনলাইন নিউজ:কোরবানির ঈদ উপলক্ষে দ্বিতীয় দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ দেয়া হচ্ছে ৮ আগস্টের টিকিট।

মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর কমলাপুর রেলস্টেশনে টিকিট বিক্রি শুরু হলেও গতকাল রাত থেকে স্টেশনে লাইনে দাঁড়ায় টি‌কিটপ্রত্যা‌শীরা।

আজ সকাল থেকে হাজার হাজার মানুষ দীর্ঘলাইনে অপেক্ষা কর‌ছেন কাঙ্ক্ষিত টি‌কি‌টের জন্য। টিকিট কাউন্টারের সামনে থেকে শুরু হয়ে সড়কের কাছাকাছি চ‌লে গে‌ছে লাইন।

এদিকে সকাল ৬টা থেকে মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগাম টিকিট বিক্রির অংশ হিসেবে ৩১ জুলাই ৯ আগস্টের, ১ আগস্ট ১০ আগস্টের এবং ২ আগস্ট ১১ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে।

রেলওয়ে সূত্রে জানা যায়, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে। একজন সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন।

ঈদুল ফিতরের মতো এবারও রাজধানী ঢাকার পাঁচটি স্থান থেকে অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। স্থানগুলো হচ্ছে কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া স্টেশন। কমলাপুরের মতো এসব স্টেশনেও প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।

কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর, রাজশাহী ও খুলনা অঞ্চলের টিকিট বিক্রি করা হচ্ছে। তবে ধীরগতিতে টিকিট বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। তারা বলছেন, একটি টিকিট দিতে প্রায় ৮-১০ মিনিট লাগছে।

ঈদ উপলক্ষে ছাড়া ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরুর প্রথম দিন সোমবার দেয়া হয়েছে ৭ আগস্টের অগ্রিম টিকিট। ৩৪টি আন্তঃনগর ট্রেনের মোট ২৫ হাজার ৮৯৪টি টিকিটের মধ্যে ১০ হাজার ৬৭০টি অ্যাপস এবং বাকি টিকিট কাউন্টার থেকে বিক্রির জন্য ছাড়া হয়।

কমলাপুর স্টেশন ম্যানেজার আমিনুল হক জুয়েল যুগান্তরকে জানান, ঈদের সময় মেইল, এক্সপ্রেস এবং লোকাল ট্রেন মিলিয়ে প্রতিদিন ৫৯ হাজার ৬৭৭টি টিকিট বিক্রি করা হবে। আজ বিক্রি করা হবে ৮ আগস্টের টিকিট। আগামীকাল ৩১ জুলাই বিক্রি হবে ৯ আগস্টের টিকিট। ১ আগস্ট বিক্রি হবে ১০ আগস্টের টিকিট ও ২ আগস্ট বিক্রি হবে ১১ আগস্টের টিকিট।

দৈনিক বরিশাল ২৪

ট্রেনের আগাম টিকিট পেতে কমলাপুরে উপচেপড়া ভিড়

মঙ্গলবার, জুলাই ৩০, ২০১৯ ১২:৪০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা