ডিমের যে অংশ বেশি উপকারী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ডিমের যে অংশ বেশি উপকারী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৫, ২০২৫ ১:০২ অপরাহ্ণ
A- A A+ Print

ডিমের যে অংশ বেশি উপকারী

৫৮৩
অনলাইন নিউজ: ডিম আমাদের খাদ্যতালিকার অন্যতম সহজলভ্য ও উপকারী উপাদান। এটি প্রোটিনের একটি দারুণ উৎস। প্রতিদিনের আমিষের চাহিদা পূরণে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, ডিম একটি আদর্শ খাবার।
এতে প্রোটিন ছাড়াও রয়েছে বহু দরকারি পুষ্টি উপাদান। তবে অনেকেই দ্বিধায় থাকেন, ডিম কুসুমসহ খাবেন না কি কেবল সাদা অংশ। চিকিৎসকরা বলেন, এটি সম্পূর্ণ নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থা ও প্রয়োজনের ওপর।একটি ডিমে সাধারণত দুই-তৃতীয়াংশ সাদা অংশ এবং এক-তৃতীয়াংশ কুসুম থাকে।
সাদা অংশে থাকে প্রোটিন, আর কুসুমে থাকে ফ্যাট (স্নেহ), কোলেস্টেরল, কিছু পরিমাণ প্রোটিন এবং বিভিন্ন ভিটামিন ও মিনারেল যেমন ভিটামিন এ, ডি, ই, কে, ফলেট, ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, লুটেইন ও জিয়াজেন্থিন।ডিমের কুসুম নিয়ে ভুল ধারণা
অনেকের ধারণা, কুসুম খেলে কোলেস্টেরল বাড়ে, তাই তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বাস্তবতা হলো, ডিমের কুসুমে ‘ভালো কোলেস্টেরল’ ও স্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা হৃদযন্ত্র সুস্থ রাখতে সহায়ক। এ ছাড়া এতে থাকা অন্যান্য পুষ্টি উপাদান শরীরের জন্যও উপকারী।
ডিমের সাদা অংশের উপকারিতা
ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে: ডিমের সাদা অংশে ক্যালরির পরিমাণ খুব কম, যা ওজন কমাতে বা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
কোলেস্টেরলমুক্ত: যাদের উচ্চ কোলেস্টেরলের সমস্যা আছে, তারা নির্ভয়ে ডিমের সাদা অংশ খেতে পারেন, কারণ এতে কোলেস্টেরল থাকে না।ডিমের কুসুমের উপকারিতা
উচ্চ ক্যালরি ও পুষ্টি: কুসুমে ক্যালরির পাশাপাশি রয়েছে প্রচুর ভিটামিন ও মিনারেল, যা শরীরের সামগ্রিক পুষ্টিতে সহায়তা করে।
হার্টের জন্য ভালো: কুসুমে থাকা পলি ও মনোস্যাচুরেটেড ফ্যাট শরীরের জন্য উপকারী। এই ‘ভালো ফ্যাট’ হার্ট ভালো রাখতে সাহায্য করে।

ডিমের সাদা অংশ ও কুসুম উভয় অংশই শরীরের জন্য উপকারী, তবে তা খাওয়ার পরিমাণ ও উপায় নির্ভর করে ব্যক্তির শারীরিক অবস্থার ওপর। সুস্থ থাকলে কুসুমসহ পুরো ডিম খাওয়া যেতে পারে, তবে যাদের বিশেষ রোগ রয়েছে, তাদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।সূত্র : এশিয়া নেট

দৈনিক বরিশাল ২৪

ডিমের যে অংশ বেশি উপকারী

রবিবার, অক্টোবর ৫, ২০২৫ ১:০২ অপরাহ্ণ | আপডেটঃ অক্টোবর ০৫, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড