তিন পরিবারের সম্মতিতে দুই প্রেমিকাকে বিয়ে - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪তিন পরিবারের সম্মতিতে দুই প্রেমিকাকে বিয়ে - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২২, ২০২২ ২:৪২ অপরাহ্ণ
A- A A+ Print

তিন পরিবারের সম্মতিতে দুই প্রেমিকাকে বিয়ে

৬১

অনলাইন নিউজঃপঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুই প্রেমিকাকে একসঙ্গে বিয়ে করে আলোচিত যুবক রোহিনী চন্দ্র বর্মণ ভালো আছেন বলে জানিয়েছেন। তিন পরিবারের সম্মতিতেই পুনরায় বিয়ে করতে পেরে খুশি রোহিনী।

তিনি বলেন, ‘প্রথমে যাকে ভালোবেসেছি তাকে বিয়ে করেছি। পরে মমতার সঙ্গে আমার ভালো সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিয়ে করতে হবে বুঝিনি। তিন পরিবারের সিদ্ধান্তেই আমি আবার বিয়ে করেছি। দুজনকে নিয়ে ভালো আছি।’

এর আগে বুধবার দুই প্রেমিকাকে পাশাপাশি বসিয়ে বিয়ের পর ঘরেও তুলেছেন একই সঙ্গে৷ দুই বউয়ের মাঝে দাঁড়ানো রোহিনীর বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয় মুহূর্তে।

উপজেলার বলরামপুর ইউনিয়নের লক্ষ্মীদ্বার এলাকার ২৫ বছরের রোহিনী বর্মণ তার নিজের বাড়িতেই বুধবার আনুষ্ঠানিকভাবে ২০ বছরের ইতি রানী ও ২১ বছরের মমতা রানীকে বিয়ে করেছেন।

নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেছেন বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

রোহিনী চন্দ্র বর্মণ লক্ষ্মীদ্বার এলাকার যামিনী চন্দ্র বর্মণের ছেলে। তার স্ত্রী ইতি রানী একই ইউনিয়নের গাঠিশাপাড়া এলাকার গিরিশ চন্দ্রের মেয়ে। আরেক স্ত্রী মমতা রানী একই ইউনিয়নের উত্তর লক্ষ্মীদ্বার এলাকার টনোকিশোর রায়ের মেয়ে।

স্থানীয়রা জানিয়েছেন, ইতি রানীর সঙ্গে রোহিনীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল৷ কয়েক মাসে আগে তারা দুজন স্থানীয় মন্দিরে গিয়ে গোপনে বিয়ে করেন। এরপর রোহিনী নতুন করে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মমতা রানীর সঙ্গে। গত ১২ এপ্রিল দেখা করতে গেলে মমতার বাড়ির লোকজন রোহিনীকে আটক করে রাখেন এবং পরের দিন তারা রোহিনী ও মমতার বিয়ে দিয়ে দেন।

রোহিনীর বিয়ের খবর শুনে বুধবার সকালে রোহিনীর বাড়িতে অনশন শুরু করেন ইতি রানী৷ পরে রাতে তিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে পুনরায় আনুষ্ঠানিকভাবে ইতি ও মমতার সঙ্গে রোহিনীর বিয়ে সম্পন্ন হয়। দুই বউকে এক সঙ্গে ঘরে তুলে নেন রোহিনী৷

তবে এ বিষয়ে বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, ‘আগে আমাকে কোনো পক্ষ মৌখিকভাবে বিষয়টি জানালে আমি প্রশাসনকে জানাতাম। কিন্তু অভিভাবকরা কেউ এ ঘটনায় অভিযোগ বা যোগাযোগ করেননি।’

সূত্রঃ নিউজবাংলা২৪.কম

দৈনিক বরিশাল ২৪

তিন পরিবারের সম্মতিতে দুই প্রেমিকাকে বিয়ে

শুক্রবার, এপ্রিল ২২, ২০২২ ২:৪২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান   বিদিশা এরশাদের দুই বছরের কারাদণ্ড   সিরিজ জয় বাংলাদেশের   ডে কেয়ার-শিশু শিক্ষায় ‘শ্রমিক সন্তুষ্টি’ বেড়েছে প্রায় দ্বিগুণ   ভূমিসেবা পেতে জনগণকে আর দুর্নীতির শিকার হতে হবে না : প্রধানমন্ত্রী   এক মাসে এক ডজন ডিমে দাম বেড়েছে ৩০–৪০ টাকা, সবজি–মাছ–মাংসও চড়া