দ্বিতীয় বিয়ের খবর প্রচার ভিত্তিহীন: অপু বিশ্বাস - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪দ্বিতীয় বিয়ের খবর প্রচার ভিত্তিহীন: অপু বিশ্বাস - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০২, ২০১৯ ২:৩০ অপরাহ্ণ
A- A A+ Print

দ্বিতীয় বিয়ের খবর প্রচার ভিত্তিহীন: অপু বিশ্বাস

১৩২

বিনোদন নিউজ:কিছুদিন ধরেই গণমাধ্যমে সংবাদ প্রকাশ হচ্ছে যে, ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন। খুব শিগগিরই দুই হাত চার হাত হতে যাচ্ছে বলেও কোনো কোনো সংবাদ মাধ্যম খবর প্রকাশ করে।

এসব খবরে অপু বিশ্বাসের দ্বিতীয় বিয়ে নিয়ে তার দর্শকদের মনে কৌতুহল জাগে। অনেকে ধরে নেন যে, শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ যন্ত্রণা ভুলে অপু নতুন সংসার গড়তে যাচ্ছেন।

ঢালিউড সিনেমার এক নায়ককে ঘিরে অপুর বিয়ের গুঞ্জন ডালপালা মেলা শুরু করেছে। অনেকে বলাবলি করছেন ওই নায়কের গলায়ই মালা দিতে যাচ্ছেন ঢালিউড কুইন। কিন্তু সব গুঞ্জন ও জল্পনাকে উড়িয়ে দিয়েছেন অপু বিশ্বাস।

সোমবার গনমাধ্যমকে তিনি বলেন, দ্বিতীয় বিয়ে নিয়ে যেসব খবর প্রচার হয়েছে তার সবগুলোই ভিত্তিহীন। এগুলো নিছকই গুজব।

তিনি বলেন, ‘বিয়ে নিয়ে এই মুহূর্তে কোনোরকম পরিকল্পনাই নেই। যা ছড়িয়েছে বা ছড়ানো হচ্ছে সবই গুজব। খুবই দুর্বল গুজব। কারণ আমি এখন আব্রাম খান জয় ও ক্যারিয়ার নিয়ে মনযোগী। বিয়ে নিয়ে ভাবনা নেই।’

ঢাকাই সিনেমার নায়কের সঙ্গে দ্বিতীয় বিয়ে হওয়ার সম্ভাবনার খবরের বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমি নিজেও জানি না এমন খবর কিভাবে ছড়ালো। সামনে আমার ‘শ্বশুড়বাড়ি জিন্দাবাদ’ ছবিটি মুক্তি পাবে। এখানে বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছি আমি। হতে পারে আমাদের ভক্তরা আলোচনা তৈরি করতেই এ ধরনেই ‘ফান পোস্ট’ দিচ্ছেন ফেসবুকে।’

তিনি বলেন, ফেসবুক থেকেই বিষয়টি ফুলিয়ে ফাঁপিয়ে বাপ্পীর সঙ্গে আমার বিয়ের খবর কিছু অখ্যাত গণমাধ্যমে প্রকাশ হয়েছে। যার কোনো ভিত্তি নাই।

গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারের বরাত দিয়ে অপু বলেন, আমি কিছু নির্ভরযোগ্য গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছিলাম বিয়ে হয়তো করতেও পারি কোনো একদিন। যদি করি তবে এবার মায়ের ইচ্ছেতে করবো। তার মানে এই নয় যে আমি এখনই বিয়ে করে ফেলছি বা বিয়ের জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছি।

দৈনিক বরিশাল ২৪

দ্বিতীয় বিয়ের খবর প্রচার ভিত্তিহীন: অপু বিশ্বাস

বুধবার, অক্টোবর ২, ২০১৯ ২:৩০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’