নদী ভাঙন কবলিত এলাকায় মাশরাফী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪নদী ভাঙন কবলিত এলাকায় মাশরাফী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩১, ২০২০ ৪:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

নদী ভাঙন কবলিত এলাকায় মাশরাফী

৪৫

মোস্তফা কামাল, নড়াইল প্রতিনিধি: নড়াইল ২ আসনের সংসদ সদস্য সাবেক টাইগার অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা নদী ভাঙন কবলিত এলাকায় পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (৩০জুলাই)  নড়াইলের লোহাগড়া উপজেলার নদী ভাঙ্গন কবলিত মল্লিকপুর এলাকায় যান তিনি।  করোনা সংক্রমণ থেকে মুক্তি লাভের পর নির্ধারিত সময় আইসোলেশনে কাটিয়ে ঢাকা থেকে নড়াইলে আসেন মাশরাফী।

সরেজমিন নিজ এলাকার ভাঙন পরিস্থিতি ও ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেয়ার মধ্য দিয়ে আবার শুরু হলো এমপি মাশরাফীর নিরন্তর ছুটে চলা। এদিন তিনি মধুমতী পাড়ের ভাঙ্গনপীড়িতদের দুর্দশা দেখতে সকাল ১০টার দিকে মল্লিকপুর পৌঁছান।

মাশরাফীর আগমনে সমবেত জনতার শারীরিক দূরত্ব নিশ্চিতে সেখানে দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের যথেষ্ট বেগ পেতে হয়। প্রাণের মানুষকে কাছে পেয়ে নিজেদের দুর্দশার কথা জানাতে গিয়ে এ সময় অনেকেই আবেগ আপ্লুত হয়ে পড়েন।

মাশরাফী সম্বলহারা মানুষের কথা শোনেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন, ভাঙ্গন প্রতিরক্ষায় দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা, জন প্রতিনিধি, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মধুমতীর ভাঙনের কবলে লোহাগড়া উপজেলার জয়পুর, লোহাগড়া, শালনগর, কোটাকোলসহ অন্তত ছয় ইউনিয়নব্যাপি ভাঙ্গন অব্যাহত রয়েছে। সেখান থেকে ফিরে মাশরাফী লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যানের কক্ষে সীমিত পরিসরে এক মত বিনিময়ে মিলিত হন, সেখানে গ্রাম পুলিশদের দাবির প্রেক্ষিতে মাশরাফী তাদের পাওনা পরিশোধেও ব্যবস্থা নেন।

দৈনিক বরিশাল ২৪

নদী ভাঙন কবলিত এলাকায় মাশরাফী

শুক্রবার, জুলাই ৩১, ২০২০ ৪:২৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা