পুলিশি নিরাপত্তায় কার্যালয় ছাড়েন জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পুলিশি নিরাপত্তায় কার্যালয় ছাড়েন জিএম কাদের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ৩০, ২০২৫ ৩:৪২ পূর্বাহ্ণ
A- A A+ Print

পুলিশি নিরাপত্তায় কার্যালয় ছাড়েন জিএম কাদের

১৫০

অনলাইন নিউজঃ গণঅধিকার পরিষদের সঙ্গে জাতীয় পার্টির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় রাজধানীর কাকরাইল রণক্ষেত্রে পরিণত হয়। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্য ও রাতে দুই দফায় ধাওয়া-পাল্টাধাওয়াসহ হামলার ঘটনা ঘটে।

এমন পরিস্থিতিতে পুলিশি নিরাপত্তায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় ছাড়েন দলটির চেয়ারম্যান জিএম কাদের। গণঅধিকার পরিষদের সঙ্গে সংঘর্ষের পর রাত ১০টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে একটি কালো গাড়িতে উঠেন তিনি। এ সময় গণঅধিকার পরিষদের কিছু সমর্থক সেই গাড়ি আটকালে পুলিশ তাদের সরিয়ে দেয়। নিরাপদে এলাকা ছাড়েন জিএম কাদের।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। হলুদ হেলমেট পরে একদল লোককে সেখানে হামলা চালাতে দেখা গেছে। এ হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির বেশ কয়েকজন আহত হয়েছে। রক্তাক্ত অবস্থায় নুরুল হক নুরকে উদ্ধার করে হাসপাতালের দিকে নিয়ে যান নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, হলুদ হেলমেট পরা একদল লোক হামলা চালিয়েছে। জাতীয় পার্টির কার্যালয় থেকে বের হয়েছেন তারা।

তারা আরও জানান, রাত সোয়া ৮টার দিকে দ্বিতীয় দফায় জাপা কার্যালয়ের সামনে জড়ো হন গণঅধিকার পরিষদের নেতারা। এ সময় জাপার নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে জাপার নেতাকর্মীদের সরিয়ে দেয়। তৎক্ষণাৎ গণঅধিকার পরিষদের নেতাদের ঘটনাস্থল ছাড়তে ১০ মিনিট সময় দেয় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এর মধ্যে ঘটনাস্থল ত্যাগ না করায় সেখানে ব্যাপক লাঠিচার্জের ঘটনা ঘটে। এতে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অনেকেই আহত হন।

সূত্র:বার্তা বাজার

দৈনিক বরিশাল ২৪

পুলিশি নিরাপত্তায় কার্যালয় ছাড়েন জিএম কাদের

শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ৩:৪২ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান