প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৪:০২ অপরাহ্ণ
A- A A+ Print

প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন

১২৩

অনলাইন নিউজ : নির্বাচনের হাওয়া বইছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি)। গত জুলাই মাসে চলচ্চিত্র প্রযোজক সমিতির নির্বাচনের পরে এবার অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। শিল্পী সমিতির ২০১৯-২০২১ মেয়াদের কমিটি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৮ অক্টোবর।

শিল্পী সমিতির নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের নাম শোনা যাচ্ছে একে একে। এবার জানা গেছে, এ নির্বাচনের প্রধান কমিশনার হচ্ছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। বর্তমান শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গত মঙ্গলবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের শিল্পী সমিতির কার্যালয়ে চলতি কমিটির কার্যনির্বাহী সংসদের সভায় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

জায়েদ খান জানান, আগামী ৪ অক্টোবর তফসিল ঘোষণা করা হবে। এরপর শিল্পীদের ভোটার তালিকাসহ অন্যান্য তথ্য প্রকাশ করা হবে। গঠনতন্ত্র অনুযায়ী নতুন কিছু শিল্পী সদস্য হওয়ার জন্য আবেদন করেছেন সমিতিতে। ভোটার তালিকায় যোগ হতে পারে তাদের নাম।

গত ২৪ মে শিল্পী সমিতির বর্তমান কমিটির দুই বছরের মেয়াদ শেষ হয়েছে। সমিতির গঠনতন্ত্র ৮ অনুচ্ছেদের (চ) অনুযায়ী মেয়াদোত্তীর্ণ হওয়ার ৯০ দিন অর্থাৎ তিন মাসের মধ্যে নির্বাচন হওয়ার কথা। সে হিসেবে ২৪ আগস্টের মধ্যে নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটা হয়নি।

এ প্রসঙ্গে বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘নানা কারণেই এবার কিছুটা দেরিতে নির্বাচন করতে হচ্ছে। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আশা করছি ঘোষিত সময়ের মধ্যে সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারব।’

শোনা যাচ্ছে, এবার মিশা সওদাগর সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান প্রার্থী হবেন। অন্যদিকে চিত্রনায়িকা মৌসুমীকে সভাপতি করে তৈরি হচ্ছে আরেকটি প্যানেল। এরই মধ্যে মৌসুমী আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতার ঘোষণা দিয়েছেন। প্রার্থী হিসেবে রিয়াজ, ফেরদৌস, শাকিব খান, পূর্ণিমা, পপি, নিপুণ, ইমন, নীরবের নাম শোনা গেছে। তবে কোনো কিছুই এখনো চূড়ান্ত নয়। আনুষ্ঠানিক ভাবে এখনো কোনো প্যানেলের ঘোষণা আসেনি।

আর ও পড়ুন ……

দৈনিক বরিশাল ২৪

প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন

মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০১৯ ৪:০২ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’