বরিশালে অসহায় মানুষের পাশে অভিযাত্রিক ব্লাড ব্যাংক
মনিরুল ইসলামঃ দেশের বিরাজমান প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে দিশেহারা সাশাধারন মানুষ। সমাজে এমন অনেক মানুষ রয়েছে যারা মুখে কিছু বলতে পারছেনা। অথছ এই সময়ে তাদের সংসারে অভাব উকি দিচ্ছে। সমাজের এসব মানুষের পাশে এগিয়ে এলো অভিযাত্রিক ব্লাড ব্যাংক বরিশালের উপশাখা সরুপকাঠি।
করোনাদুর্গত অসোহায় পরিবার গুলোকে চিহ্নিত করে ঘরে ঘরে খাদ্য ও ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন অভিযাত্রিক ব্লাড সরুপকাঠির স্বেচ্ছাসেবকবৃন্দ।
করোনা দুর্গত মধ্যবিত্ত পরিবারগুলোর পাশে এগিয়ে আসার জন্য আমাদের মানবতা প্রেমী সকল স্বেচ্ছাসেবককে অভিযাত্রিক বরিশালের পরিচালনা পরিষদের পক্ষ থেকে জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সেই সাথে সমাজের বিত্তবান মানুষদেরও সামাজিক দায়বদ্ধতা এবং নিজ নিজ ধর্মীয় অনুভূতি থেকে করোনা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তারা।












