বরিশালে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৬, ২০২০ ৬:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

৭৮

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পাঁচ মিনিটের ব্যবধানে তাঁরা মারা যান। তাঁদের একজন পুরুষ (৫৫), অন্যজন নারী (৫০)। প্রথমজনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের কাফিলা গ্রামে। অপরজন পটুয়াখালীর কলাপাড়ার মাছুয়াকান্দি গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, মাছুয়াকান্দি গ্রামের ওই নারী আজ সকাল ১০টার দিকে করোনার উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি হন। বেলা ২টা ৫০ মিনিটে তিনি মারা যান। কাফিলকান্দি গ্রামের ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে এ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। বেলা পৌনে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য দুজনেরই নমুনা নেওয়া হয়েছে। এর আগে রোববার দুপুরে ও শুক্রবার গভীর রাতে করোনা ওয়ার্ডে আরও দুই রোগী উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে গত পাঁচ দিনে করোনা ওয়ার্ডে পাঁচ রোগীর মৃত্যু হলো। হাসপাতালটির পরিচালক মো. বাকির হোসেন এসব বিষয় নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৮ মার্চ থেকে সোমবার পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৩৩ জন মারা গেছেন। এর মধ্যে ২৭ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ বিভাগে করোনা শনাক্ত হওয়া রোগী মারা গেছেন আরও ৯ জন। তাঁদের মধ্যে তিনজন পটুয়াখালীর, দুজন করে বরগুনা ও ঝালকাঠির একজন করে বরিশাল ও পিরোজপুরের।

আজ মঙ্গলবার ও বিভাগে নতুন করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালের ১১ জন। এ ছাড়া পিরোজপুর ও ঝালকাঠিতে দুজন করে ও ভোলায় একজন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ৯ এপ্রিল থেকে এ বিভাগের ছয় জেলায় ৩৮৪ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে গত এক সপ্তাহেই শনাক্ত হয়েছে ১৩৭ জনের; যা মোট শনাক্তের ৩৫ দশমিক ৬৭ ভাগ। সুত্র:প্রথম আলো

দৈনিক বরিশাল ২৪

বরিশালে করোনা উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু

মঙ্গলবার, মে ২৬, ২০২০ ৬:৩৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল