বরিশালে দুর্গাসাগর দীঘিতে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি অজিয়র রহমান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে দুর্গাসাগর দীঘিতে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি অজিয়র রহমান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ০৮, ২০২০ ১২:৩০ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে দুর্গাসাগর দীঘিতে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি অজিয়র রহমান

১৪৩

মো: শাহাজাদা হিরা: বরিশালে দুর্গাসাগর দীঘিতে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি অজিয়র রহমান। এছাড়াও তিনি ডিসি মঞ্চ পিকনিক স্পট, শতাধিক কবুতর, হাত ধোয়ার বেসিন ও চারটি নৌকা উদ্বোধন করেন।

৭ অক্টোবর বুধবার সকাল ১১ টায় বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা অবস্থিত দুর্গাসাগর দীঘিতে জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান দিঘীটিকে আকর্ষণীয় করার জন্য নানা কর্মসূচি পালন করেন।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার বাবুগঞ্জ মোঃ আমিনুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) বাবুগঞ্জ নুসরাত জাহান, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল আরডিসি এ এফ এম শামীম, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল আলম, জেলা মৎস্য কর্মকর্তা বরিশাল আবু সাইদ, নির্বাহী প্রকৌশলী এলজিইডি বরিশাল শরীফ মােঃ জামাল উদ্দিন, ফরচুন সুজ লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দুর্গাসাগর দীঘিকে বরিশালের বৃহৎ পর্যটন স্পট হিসেবে গড়ে তুলতে দুর্গাসাগর কে তার প্রাকৃতিক সৌন্দর্য বজায় রেখে এর অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন জেলা প্রশাসক বরিশাল। তারি ধারাবাহিকতায় আজ নতুন একটি পিকনিক স্পট ডিসি মঞ্চ এর উদ্বোধন করা হয়।

পরে ৫ শতাধিক কবুতরের ঘর কবুতর ছেড়ে উদ্বোধন করেন। দুর্গাসাগর দীঘির জলে শতকেজি বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। করোনা ভাইরাস প্রতিরোধে দীঘিতে আগত দর্শনার্থীদের সুরক্ষায় হাত ধোয়ার বেসিন এর উদ্বোধন করেন। সর্বশেষ ভ্রমণপিয়াসী মানুষের জন্য দৃষ্টিনন্দন তিনটি নৌকা দূর্গাসাগর দিঘিতে উদ্বোধন করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

এসময় তিনি বলেন পর্যায়ক্রমে এটি উন্নয়নে এবং পর্যটকদের আকর্ষণ করতে আরও উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হবে এখানে ময়ূর, বিভিন্ন প্রজাতির পাখি, দৃষ্টিনন্দন ব্রিজ ও বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন রাইটের ব্যবস্থা করা হবে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে দুর্গাসাগর দীঘিতে মাছের পোনা অবমুক্ত করলেন ডিসি অজিয়র রহমান

বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২০ ১২:৩০ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’