বরিশালে বখাটের ভয়ে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে বখাটের ভয়ে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ০৮, ২০১৯ ৫:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশালে বখাটের ভয়ে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

৪৫

নিজস্ব প্রতিবেদক: বখাটে ও তার সহযোগিদের অব্যাহত যৌণ হয়রানীর কারণে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে দশম শ্রেনীতে পড়–য়া এক স্কুল ছাত্রী।

বখাটের হাত থেকে রেহাই পেতে ইতোমধ্যে ওই ছাত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের উত্তর মাগুরা গ্রামের।

সোমবার সকালে ওই গ্রামের শিশির ঘরামীর পুত্র কলেজ ছাত্র শিবু ঘরামী জানান, তার বোন দিপা ঘরামী (১৫) বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীতে পড়াশুনা করছে।

দীর্ঘদিন থেকে স্কুলে আসা- যাওয়ার পথে পাশ্ববর্তী বয়সা গ্রামের হিমেল শেখের পুত্র নাহিদ শেখ তার বোনকে বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছে। এনিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও বখাটে হিমেল তার বোনকে উত্যক্তের মাত্রা আরো বাড়িয়ে দেয়।

স্কুল ছাত্রী দিপা ঘরামী জানায়, গত ৪ জুলাই দুপুরে স্কুল থেকে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে বখাটে হিমেল ও তার সহযোগিরা পথরোধ করে তাকে টানা হেচরা শুরু করে। এসময় সে (দিপা) ডাকচিৎকার শুরু করায় স্থানীয়রা এগিয়ে আসলে বখাটেরা পালিয়ে যায়।

বাড়িতে ফিরে বিষয়টি সে তার পরিবারের সদস্যদের জানায়। পরবর্তীতে স্কুলের প্রধানশিক্ষককে ঘটনাটি জানানো সত্বেও সে নানাতালবাহানা শুরু করে।

এতে অভিমান করে ওইদিন বিকেলে স্কুল ছাত্রী ঘরে থাকা বিভিন্ন ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা চালায়। পরিবারের সদস্যরা মুমূর্ষ অবস্থায় দিপাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী ও তাৎক্ষনিক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে কিছুটা সুস্থ্য হয়ে বাড়িতে ফিরে গত চারদিন থেকে দিপা ঘরামী বখাটের ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

এ ব্যাপারে বাকাই নিরাঞ্জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক অখিল চন্দ্র দাস বলেন, হিমেল শেখকে নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তার পরেও দিপা ঘরামীকে সে বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছে বলে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা তাকে জানিয়েছেন।

প্রাথমিকভাবে তাদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

তার পরেও বিষয়টির খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে বখাটের ভয়ে ছাত্রীর স্কুলে যাওয়া বন্ধ

সোমবার, জুলাই ৮, ২০১৯ ৫:০৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা