বরিশালে বিএনপির বিশাল সমাবেশে জনতার ঢল, স্লোগান নিয়ে হট্টগোলের চেষ্টা ব্যর্থ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে বিএনপির বিশাল সমাবেশে জনতার ঢল, স্লোগান নিয়ে হট্টগোলের চেষ্টা ব্যর্থ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১:১১ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে বিএনপির বিশাল সমাবেশে জনতার ঢল, স্লোগান নিয়ে হট্টগোলের চেষ্টা ব্যর্থ

৫৭

নিজস্ব প্রতিবেদক: সর্বশেষ ৬ সিটি কর্পোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগে বরিশাল অনুষ্ঠিত হয়েছে বিএনপির সমাবেশ। সমাবেশ চলাকালে স্লোগান দেয়াকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের হট্টগোল শুরু করলেও তাৎক্ষণিক ভাবে নেতাদের অনুরোধে বন্ধ হয়। তবে এর আগেই দুই গ্রুপই চেয়ার ভাংচুর করে মঞ্চের দিকে এগিয়ে যায়।

চেয়ার ভাংচুর ও হট্টগোলে মুহূর্তের মধ্যে সমাবেশ ঘিরে আতঙ্ক বিরাজ করে। কর্মীরা চারিদিকে ছোটাছুটি করে । মঞ্চ থেকে বারবার শান্ত হতে বলেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ ও ইশরাক হোসেন। কয়েক মিনিটের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়। পরক্ষণেই সমাবেশ স্বাভাবিকভাবে চলতে থাকে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বরিশাল জিলা স্কুল মাঠে এ সমাবেশ শুরু হয়। অনেক দিন পর হলেও সমাবেশস্থলে তিলধারণের ঠাই ছিলো না।  সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ।
বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মজিবুর রহমান সারোয়ারের সভাপতিত্বে আরও উপস্থিত রয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, খুলনা সিটি কর্পোরেশনের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রার্থী তাবিথ আউয়াল প্রমুখ।
সমাবেশের ১৮ ঘণ্টা আগে অনুমতি পেয়েছে বরিশাল বিএনপি। তবে তাদের দাবিকৃত স্থানে নয়। ঈদগাহ ময়দান বা সিটি কর্পোরেশনের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি। কিন্তু গতকাল রাতে তাদের শর্তসাপেক্ষে জিলা স্কুল মাঠে সমাবেশ করার অনুমতি প্রদান করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সমাবেশকে কেন্দ্র করে সমাবেশস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সমাবেশের কথা থাকলেও সেদিন ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ থাকায় চট্টগ্রামের সমাবেশ স্থগিত করা হয়। আজ ১৮ ফেব্রুয়ারি বরিশালে সমাবেশের মধ্যে দিয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের ডাকা সমাবেশ শুরু হয়েছে। তাছাড়াও খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১ মার্চ, ঢাকা দক্ষিণে ৪ মার্চ ও উত্তরে ১৩ মার্চ সমাবেশ অনুষ্ঠিত হবে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে বিএনপির বিশাল সমাবেশে জনতার ঢল, স্লোগান নিয়ে হট্টগোলের চেষ্টা ব্যর্থ

শুক্রবার, ফেব্রুয়ারি ১৯, ২০২১ ১:১১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড