বরিশালে ৪২ ফুট খালে ১৬ ফুট ব্রিজ নির্মান! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশালে ৪২ ফুট খালে ১৬ ফুট ব্রিজ নির্মান! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৩, ২০২০ ২:১৪ পূর্বাহ্ণ
A- A A+ Print

বরিশালে ৪২ ফুট খালে ১৬ ফুট ব্রিজ নির্মান!

৪০

শামীম আহমেদঃ বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মধ্যদিয়ে প্রবহমান ৪২ ফুট স্বর্নিভর খালে ১৬ ফুট ব্রিজ নির্মাণ করা হয়েছে। এতে করে জনগুরুত্বপূর্ণ ওই খাল দিয়ে নৌ-চলাচল ও পানি নিস্কাশন বাঁধাগ্রস্থ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে।

এ ব্যপারে এলাকাবাসীর পক্ষে ব্যবসায়ী সাইফুল ইসলাম পান্নু রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মমতাজউদ্দিন হাসিনা বানু টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ সংলগ্ন জনগুরুত্বপূর্ণ স্বর্নিখর খালের মাথায় সম্প্রতি প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ত্রানের ব্রিজ নির্মাণ করা হয়। ব্রিজের সংযোগ সড়ক নির্মাণ করা হলে খালের দুইপ্রান্ত আটকে গিয়ে ওইস্থানে খালের চওড়া থাকবে মাত্র ১৪/১৫ ফুট।

এদিকে ওই খালটি ৪২ ফুট চওড়া (প্রস্থ) হলেও মাত্র ১৬ ফুট ব্রিজ নির্মাণ করার ফলে কৃষি প্রধান ওই অঞ্চলের মানুষের নৌ-চলাচল, পানি নিষ্কাশন ও কুটিয়ালদের ধান-চালের ব্যবসা বাঁধাগ্রস্থ হবে। এছাড়া ওই খালের নাব্যতা সংকটও দেখা দিবে। ৪২ ফুট চওড়া খালে কিভাবে মাত্র ১৬ ফুট ব্রিজ নির্মাণ করা হয়েছে এ নিয়ে সচেতনমহলের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী সাইফুল ইসলাম পান্নু বলেন, কান্ডজ্ঞানহীনভাবে ব্রিজটি নির্মাণের ফলে এলাকার মানুষের উপকারের চেয়ে বেশি ক্ষতি হবে। বিষয়টি তিনি বানারীপাড়া উপজেলার তৎকালীণ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অয়ন সাহার কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হন।

একপর্যায়ে বিষয়টি দুদকের কাছে অভিযোগ করবেন বলে জানালে অয়ন সাহা দম্ভোক্তি করে তাকে (পান্নু) বলেন, দুদককে ম্যানেজ করেই আমরা চলি। সাইফুল ইসলাম পান্নু আরও জানান, বিষয়টি তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক)’র কাছে লিখিতভাবে অভিযোগ করবেন।

অভিযোগ অস্বীকার করে বর্তমানে উজিরপুর উপজেলায় কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অয়ন সাহা জানান, সাইফুল ইসলাম পান্নুর সাথে তার এ বিষয়ে কোন কথা হয়নি। তবে ব্রিজের প্রস্তাব তার সময় দেওয়া হলেও নির্মাণ করা হয় তিনি বদলী হওয়ার পরে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, বিষয়টির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক বরিশাল ২৪

বরিশালে ৪২ ফুট খালে ১৬ ফুট ব্রিজ নির্মান!

সোমবার, এপ্রিল ১৩, ২০২০ ২:১৪ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  রোহিঙ্গাদের চিরকাল বাস্তুচ্যুত রাখতে চায় না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   বাঁশির সুরে তুমুল জনপ্রিয় শেখ সোলায়মান এবার নিয়ে এলেন ‘মানব জীবন’   বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল