বাবার মরদেহ গাড়ির ছাদে বেঁধে শ্মশানে নিয়ে গেল ছেলে! - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাবার মরদেহ গাড়ির ছাদে বেঁধে শ্মশানে নিয়ে গেল ছেলে! - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ২৬, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ
A- A A+ Print

বাবার মরদেহ গাড়ির ছাদে বেঁধে শ্মশানে নিয়ে গেল ছেলে!

১৩৪

অনলাইন নিউজ:মহামারী করোনাভাইরাসে বেসামাল গোটা ভারত। বিশ্বের সব রেকর্ড ভেঙে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত ও হাজারও মানুষ মারা যাচ্ছে দেশটিতে। করোনা ভয়াবহ এই পরিস্থিতিতে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করেও শ্মশানে ফুরোচ্ছে না লাশের সারি। উপায়ন্তর না দেখে জ্বালানো হচ্ছে গণচিতা।

এদিকে, হাজার চেষ্টা করেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। তাই গাড়ির ছাদে বাবার দেহ অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।

সোমবার ভারতের উত্তর প্রদেশের আগ্রায় এ ঘটনা ঘটেছে।

 

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি লাল গাড়ির ছাদে সাদা চাদরে মোড়া একটি দেহ। এটি আগ্রার মোহিত নামের এক ব্যক্তির বাবার মরদেহ, যিনি সম্প্রতি করোনায় মারা গেছেন। কিন্তু শেষকৃত্যের জন্য মরদেহ নিয়ে যাওয়ার কোনো গাড়ি পাওয়া যায়নি। অবশেষে নিজেদের গাড়ির ছাদে বাবার দেহ বেঁধে নিয়ে যান শেষকৃত্যের জন্য।

এদিকে, উত্তর প্রদেশে শেষকৃত্যের জন্য শ্মশানের বাইরে দীর্ঘ সারি। টিকিট কেটে অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের।

প্রসঙ্গত, ভারতে গত ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে দুই হাজার ৮০৬ জন।

সূত্র: ইন্ডিয়া টুডে। বিডিপ্রতিদিন

দৈনিক বরিশাল ২৪

বাবার মরদেহ গাড়ির ছাদে বেঁধে শ্মশানে নিয়ে গেল ছেলে!

সোমবার, এপ্রিল ২৬, ২০২১ ৬:৫৪ অপরাহ্ণ | আপডেটঃ এপ্রিল ২৬, ২০২১ ৬:৫৭ অপরাহ্ণ
১৩৪

অনলাইন নিউজ:মহামারী করোনাভাইরাসে বেসামাল গোটা ভারত। বিশ্বের সব রেকর্ড ভেঙে প্রতিদিন লাখ লাখ মানুষ আক্রান্ত ও হাজারও মানুষ মারা যাচ্ছে দেশটিতে। করোনা ভয়াবহ এই পরিস্থিতিতে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করেও শ্মশানে ফুরোচ্ছে না লাশের সারি। উপায়ন্তর না দেখে জ্বালানো হচ্ছে গণচিতা।

এদিকে, হাজার চেষ্টা করেও অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। তাই গাড়ির ছাদে বাবার দেহ অন্ত্যেষ্টির জন্য নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি।

সোমবার ভারতের উত্তর প্রদেশের আগ্রায় এ ঘটনা ঘটেছে।

 

ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি লাল গাড়ির ছাদে সাদা চাদরে মোড়া একটি দেহ। এটি আগ্রার মোহিত নামের এক ব্যক্তির বাবার মরদেহ, যিনি সম্প্রতি করোনায় মারা গেছেন। কিন্তু শেষকৃত্যের জন্য মরদেহ নিয়ে যাওয়ার কোনো গাড়ি পাওয়া যায়নি। অবশেষে নিজেদের গাড়ির ছাদে বাবার দেহ বেঁধে নিয়ে যান শেষকৃত্যের জন্য।

এদিকে, উত্তর প্রদেশে শেষকৃত্যের জন্য শ্মশানের বাইরে দীর্ঘ সারি। টিকিট কেটে অপেক্ষা করতে হচ্ছে স্বজনদের।

প্রসঙ্গত, ভারতে গত ২৪ ঘণ্টায় আরও তিন লাখ ৫৪ হাজার ৫৩১ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছে দুই হাজার ৮০৬ জন।

সূত্র: ইন্ডিয়া টুডে। বিডিপ্রতিদিন

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’