বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৬, ২০১৯ ১:৩৯ অপরাহ্ণ
A- A A+ Print

বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত

৪৪

শামীম আহমেদ:  বাবুগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ওয়ার্কার্স পার্টির রহমতপুর ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে পার্টির সভ্য সদস্যদের (কাউন্সিলর) ভোটে বিপুল চন্দ্র দাস ওয়ার্কার্স পার্টির রহমতপুর ইউনিয়ন শাখার সভাপতি ও হাসানুর রহমান পান্নু সম্পাদক নির্বাচিত হয়েছে। রোববার সকালে লাল পতাকা নিয়ে এক বর্ণাঢ্য
র‌্যালির মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা ও বরিশাল জেলা সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু।

সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক বিপুল চন্দ্র দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক বরিশাল-৩ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতান এবং ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মো. আবদুল খালেক।

যুবমৈত্রীর উপজেলা সম্পাদক এবং ওয়ার্কার্স পার্টির নবনির্বাচিত ইউনিয়ন সম্পাদক হাসানুর রহমান পান্নুর
সঞ্চালনায় বাবুগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে এসময় আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির জেলা সদস্য মোজাম্মেল হক ফিরোজ, যুবমৈত্রীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহিন হোসেন, ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় সহ-সভাপতি সুজন আহমেদ, ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক টি.এম শাহজাহান, উপজেলা কৃষক সমিতির সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, যুবমৈত্রী সভাপতি আলাউদ্দিন খান, সহ-সভাপতি আবু হানিফ, মানিক হাওলাদার মামুন, সুমন আকন জুয়েল প্রমুখ। সম্মেলনে এছাড়াও বিভিন্ন ইউনিয়নের শাখা সম্পাদকরা বক্তব্য রাখেন।

ওয়ার্কার্স পার্টির রহমতপুর ইউনিয়ন সম্মেলনে রেকর্ড সংখ্যক নারী কর্মীর উপস্থিতি ওই সম্মেলনকে সফল করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের পার্টির সভ্য সদস্যদের (কাউন্সিলর) ভোটের মাধ্যমে রহমতপুর ইউনিয়ন কমিটি গঠন করা হয়।

দৈনিক বরিশাল ২৪

বাবুগঞ্জে ওয়ার্কার্স পার্টির সম্মেলন অনুষ্ঠিত

সোমবার, সেপ্টেম্বর ১৬, ২০১৯ ১:৩৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড