বিয়ে বাড়ির ধুমধাম আয়োজনে হঠাৎ শোকের মাতম - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিয়ে বাড়ির ধুমধাম আয়োজনে হঠাৎ শোকের মাতম - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৫, ২০২১ ১১:১৮ অপরাহ্ণ
A- A A+ Print

বিয়ে বাড়ির ধুমধাম আয়োজনে হঠাৎ শোকের মাতম

৪১

মিরসরাই প্রতিনিধিঃএকদিকে বিয়ে বাড়িতে ধুমধাম আয়োজন অপরদিকে শোকের মাতম। সর্বকনিষ্ঠ মেয়ের বিয়ে বলে কথা! যার যার মতো ব্যস্ত সবাই। এরই মধ্যে ঘটে গেল অনাকাঙ্খিত ও হৃদয়বিদারক ঘটনা। কনিষ্ঠ মেয়ে সাবিনা ইয়াসমিনের গায়ে হলুদ অনুষ্ঠান চলাকালীন বিদ্যুতের তার সরাতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে নুর জাহান বেগমের (৭০) মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠানে আগত অতিথিরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। নিহত নুরজাহান ইসমাইল হোসেন প্রকাশ কালা বৈদ্যর স্ত্রী এবং ৩ ছেলে ও ৩ মেয়ের জননী।

বৃহস্পতিবার (২৪ জুন) দিবাগত রাত সাড়ে সাতটার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ছত্তরুয়া ঘেড়ামারা ফরেস্ট অফিস এলাকার কালা বৈদ্যর বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা এগারোটার দিকে তার দাফন সম্পন্ন হয়েছে। ছোট মেয়ের বিয়ের অনুষ্ঠানে নুর জাহান বেগমের আকস্মিক মৃত্যুতে বিয়ের অনুষ্ঠানের আনন্দ বিষাদে রুপ নেয়।

স্থানীয় বাসিন্দা সরোয়ার উদ্দিন জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে কালা বৈদ্যর স্ত্রী নুরজাহান বিদ্যুতস্পর্শে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

এবিষয়ে করেরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কালা বৈদ্যর স্ত্রী নুর জাহান বেগমের মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। মেয়ের বিয়ের অনুষ্ঠানে আকস্মিক মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। উক্ত ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দৈনিক বরিশাল ২৪

বিয়ে বাড়ির ধুমধাম আয়োজনে হঠাৎ শোকের মাতম

শুক্রবার, জুন ২৫, ২০২১ ১১:১৮ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে