বিয়ের পিঁড়িতে বসছেন সাবিলা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বিয়ের পিঁড়িতে বসছেন সাবিলা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৫, ২০১৯ ১:০১ পূর্বাহ্ণ
A- A A+ Print

বিয়ের পিঁড়িতে বসছেন সাবিলা

৭৪

বিনোদন নিউজ:টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। আগামী ২৫ অক্টোবর দীর্ঘ দিনের প্রেমিক নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এই অভিনেত্রী। সাবিলা নূরের একাধিক ঘনিষ্ঠ সূত্র এমন তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, পাত্র নেহাল সুনন্দ তাহের পেশায় একজন ইঞ্জিনিয়ার। বর্তমানে তিনি বেসরকারি এসএটিভিতে কর্মরত রয়েছেন। তার দেশের বাড়ি চাঁদপুর। নেহালের বাবা আবু তাহের ছিলেন বাংলাদেশ বেতারের সাবেক উপ মহাপরিচালক ও মা উম্মে কুলসুম ঢাকার একটি কলেজের চীফ কো-অর্ডিনেটর অফিসার।

চলতি মাসে সাবিলা অনেকগুলো কাজ ফিরিয়ে দিয়েছেন বিয়ের কারণে। এরই মধ্যে ভারতে গিয়ে বিয়ের শপিং করে এসেছেন সাবিলা ও নেহাল।

বেশ কিছুদিন আগে সাক্ষাৎকারে সাবিলা বলেছিলেন, আমি ওরকম পরিবারের মেয়ে না যা বিয়েটা লুকিয়ে করবো। আমার পরিবার আমাকে এটা শিখিয়েছে যে বিয়ের মত একটা পবিত্র জিনিস সবাইক জানিয়ে এবং দাওয়াত দিয়ে করতে হয় এবং আমি সেটাই করবো। তবে বিয়ে যখনই করি না কেন তার দেড় মাস আগে থেকে সবাই জানবে এবং সবার ঘরে ঘরে বিয়ের দাওয়াত কার্ড যাবে এটা নিশ্চিত।

এ প্রসঙ্গে কথা বলতে সাবিলা নূরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।

২০১৪ সালে সাবিলা নূর মডেলিংয়ের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন। এরপর একাধিক জনপ্রিয় বিজ্ঞাপনে কাজ করেছেন। এরপর কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন তিনি। সাবিলার প্রথম অভিনীত নাটক ‘ইউ টার্ন’।

দৈনিক বরিশাল ২৪

বিয়ের পিঁড়িতে বসছেন সাবিলা

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯ ১:০১ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’