বৃষ্টির প্রার্থনায় নামাজের মোনাজাতের মধ্যেই বৃষ্টি শুরু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বৃষ্টির প্রার্থনায় নামাজের মোনাজাতের মধ্যেই বৃষ্টি শুরু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০৮, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ
A- A A+ Print

বৃষ্টির প্রার্থনায় নামাজের মোনাজাতের মধ্যেই বৃষ্টি শুরু

৮৭

অনলাইন নিউজঃলক্ষ্মীপুরের কমলনগরে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায় করেছে বিপুল সংখ্যক মুসল্লী। নামাজ শেষে মোনাজাত চলাকালীন সময়ে রহমতের বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার (৮ জুন) ভোর ৬টার দিকে উপজেলার চরলরেন্স বাজারের তাহেরিয়া ঈদগাহ ময়দানে উপজেলা ইমাম সমিতির উদ্যোগে এ নামাজের আয়োজন করা হয়।

হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোসেন ফারুকি নামাজে ইমামতি করেন।

এ সময় জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন ও কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পীসহ বিপুল সংখ্যক মুসল্লী নামাজ আদায় করেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পী বলেন, হযরত মোহাম্মদ (সা.) এর সুন্নাত মোতাবেক মুসল্লীদের সঙ্গে ইসতিসকার নামাজ আদায় করেছি। নামাজ শেষে মোনাজাতের মধ্যেই রহমতের বৃষ্টি শুরু হয়েছে। আল্লাহ আমাদের নামাজকে কবুল করুন।

নামাজের ইমাম জায়েদ হোসেন ফারুকি বলেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য প্রিয় নবীর (সা.) সুন্নাত মোতাবেক ইসতিসকার নামাজ আদায় করেছি। আল্লাহ আমাদের জন্য রহমতের বৃষ্টি দিয়েছেন। আল্লাহ সর্বশক্তিমান ও দয়ালু। আমাদের সকল প্রশংসা মহান আল্লাহর প্রতি।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর থেকে লক্ষ্মীপুর জেলা শহরসহ বিভিন্ন এলাকায় থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম রয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বৃষ্টির প্রার্থনায় নামাজের মোনাজাতের মধ্যেই বৃষ্টি শুরু

বৃহস্পতিবার, জুন ৮, ২০২৩ ৪:৩৬ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান