ভারতের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভারতের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ২৬, ২০১৯ ৩:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

ভারতের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়

১২৯
অনলাইন নিউজ: প্রচণ্ড শক্তি পাকিয়ে ভারতীয় উপকুলের দিকে ধেয়ে আসছে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড় – যার নাম দেওয়া হয়েছে ‘কিয়ার’ । ভারতীয় আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল আরব সাগরে একটি গভীর নিম্ন চাপ তৈরি হয়েছে এবং যার ফলে গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল ।

আরব সাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি অবশেষে শক্তি সঞ্চার করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে চলেছে । এই ঘূর্ণিঝড় তথা সাইক্লোনের নাম দেওয়া হয়েছে ‘কিয়ার’ । আবহাওয়া অফিস জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কঙ্কণ উপকুল অঞ্চল, গোয়া, কর্ণাটকের উপকুল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভব না ।

পাশাপাশি ওই সমস্ত এলাকায় বয়ে যেতে পারে প্রবল ঝড়ো হাওয়া । ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে অসম, মেঘালয়, এবং ওড়িশা রাজ্যেও । আগামী ২৪ ঘণ্টায় এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ।

আবহাওয়াবিদরা ঝড়ের গতিপথের দিকে নজর রাখছেন । কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরব সাগরে যে গভীর নিম্ন চাপ সৃষ্টি হয়েছে তা সাইক্লনের আকার নেবে । তবে সাইক্লোন কিয়ারের এখন পর্যন্ত যে গতিপথ, সেই গতিপথ ঠিক থাকলে ভারতীয় উপকুলে আছড়ে নাও পড়তে পারে ।

এছাড়াও উপকূলীয় অঞ্চলের মানুষদের আগাম সতর্ক বার্তা জানানো হয়েছে । গভীর সমুদ্রে মৎস্যজীবীদের যেতে বারন করা হয়েছে।

বাংলাদেশে এখন পর্যন্ত এ ঘুর্ণিঝড়ের সরাসরি আঘাত না হানার সম্ভাবনা থাকলেও এর প্রভাবে দেশের কিছু অংশে বৃষ্টির আশঙ্কা রয়েছে ।

দৈনিক বরিশাল ২৪

ভারতের দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়

শনিবার, অক্টোবর ২৬, ২০১৯ ৩:০৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’