ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট জাহাঙ্গীর ও তাঁর মা জায়েদা খাতুন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট জাহাঙ্গীর ও তাঁর মা জায়েদা খাতুন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মে ২৫, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট জাহাঙ্গীর ও তাঁর মা জায়েদা খাতুন

৫৭

অনলাইন নিউজ: এখন পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুনের নির্বাচন কার্যক্রমের প্রধান সমন্বয়কারী ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। তিনি বলেন, বিকেল চারটা পর্যন্তই যেন ভোট গ্রহণ সুষ্ঠু হয়। কোনোভাবেই যেন সিসিটিভি ক্যামেরা ও ইভিএম মেশিন টেম্পারিং করা না হয়।

আজ সকাল ১০টায় স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। তাঁর সঙ্গে একই কেন্দ্রে জাহাঙ্গীর আলমও ভোট দেন।

ভোট দেওয়া শেষে জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, ‘৪৮০ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। কিছু কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়ার চেষ্টা হচ্ছে, তবে এতে কিছু যায় আসে না। মা, ছেলে ও গাজীপুরবাসী ঐক্যবদ্ধ হয়েছে আমার মা জায়েদা খাতুনকে ভোট দিতে।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা শেষ পর্যন্ত দেখব, আমরা ভোটের মাঠে আছি। শেষ পর্যন্ত দেখব, কোথাও কোনো কারচুপি হয়েছে কি না। যদি সুষ্ঠু হয়, তবে আমরা ভোটের ফলকে স্বাগত জানাব এবং ভালো ভোটের জন্যে সবাইকে ধন্যবাদ দেব। আর কোনো অনিয়ম হলে গাজীপুরবাসী তা মেনে নেবে না।’

এখন পর্যন্ত যে ভোট হয়েছে, তাতে সন্তুষ্ট জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, ‘ভোটারদের বলছি, আপনারা কেন্দ্রে আসেন, ভোট দিন। এই শহর আপনাদের, ভোটের মালিক আপনারা। কোনো পেশিশক্তি যেন ভোট নষ্ট না করতে পারে। জনগণ ঐক্যবদ্ধ হলে কেউ বাধা দিয়ে ভোট নষ্ট করতে পারবে না।’সূত্র:প্রথম আলো

ভোটকেন্দ্রে নিজেদের এজেন্ট থাকা প্রসঙ্গে জাহাঙ্গীর বলেন, ‘রাতে তাঁরা এজেন্টদের ভয়ভীতি দেখিয়েছে। তাতে কিছু যায় আসে না। আমাদের সব এজেন্ট কেন্দ্রে গেছেন, কিছু এজেন্টকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু আমাদের এজেন্ট তারপরও কেন্দ্রে ঢুকেছেন। টঙ্গীতে কিছু জায়গায় এটা করেছে। আমরা আরও তথ্য নিচ্ছি।’

টেবিলঘড়ি মার্কার স্বতন্ত্র প্রার্থী ও জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন বলেন, ‘আমি জয়ের ব্যাপারে আশাবাদী। আপনারা সবাই ভোটকেন্দ্রে এসে ভোট দিন। ইভিএম নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ভোটকেন্দ্রগুলোর পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে। এসব নিয়ে আমার কোনো অভিযোগ নেই।’

দৈনিক বরিশাল ২৪

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট জাহাঙ্গীর ও তাঁর মা জায়েদা খাতুন

বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩ ১১:৫৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের দায়িত্ব গ্রহণ করলেন ডিআইজি আবু রায়হান সালেহ্   পাঁচ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক, সবচেয়ে বেশি কই মাছে   গণঅভ্যুত্থানের চেতনায় এগিয়ে চলছে দেশ-তথ্য ও সম্প্রচার মন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত   জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক দেশের গণতন্ত্রকামী জনগণ: প্রধানমন্ত্রী তারেক রহমান   গ্যাস সরবরাহ নিয়ে সুখবর দিলো কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন   চট্টগ্রামে থেমে থেমে বৃষ্টি, ভোগান্তিতে সাধারণ মানুষ   বরিশালে আস্থার নাম সমাজসেবার মানবিক মুখ সাজ্জাদ পারভেজ   জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী   ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ, দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন   বরিশালে বিস্ফোরণ: চিপসের প্যাকেটের আড়ালে ‘বুবি ট্র্যাপ’   নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের স্মার্টফোন নিষিদ্ধ   ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাচ্ছে বাংলাদেশ   আর্থিক সংকটে সাংবাদিক কাজী জাহিদ, বাবার জীবন বাঁচাতে চাইলেন সহযোগিতা   প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পা‌শে ফেলে গেল স্ত্রী-সন্তান   ১৩০ বছর বয়সী মায়ের খেয়াল রাখেন ১০০ বছরের মেয়ে!   ১৫ বছর পরও ভুলে যাননি ১০০ টাকার দেনা, ছুটে এলেন শোধ করতে   সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড