মানব পাচারের অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মানব পাচারের অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ১৬, ২০২০ ১:৪৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

মানব পাচারের অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব

১৩৪

অনলাইন নিউজ: আলোলিবিয়ায় মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর আড়াইপাড়া গ্রামে বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে র‌্যাব–৮। রাজশাহী নগরের রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকা থেকে গতকাল রোববার গভীর রাতে আটক করা হয়।

সোমবার দুপুরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার দুজন হলেন রাজৈর উপজেলার উত্তর আড়াইপাড়া গ্রামের হানিফ বয়াতি (৬০) ও তাঁর ছেলে নাসির বয়াতি (২৭)।

আজ বিকেলে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮–এর একটি দল রোববার গভীর রাতে রাজশাহীতে অভিযান চালিয়ে লিবিয়ায় মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য হানিফ বয়াতি ও তাঁর ছেলে নাসির বয়াতিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা মানব পাচার চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। দালাল হানিফ বয়াতি ও তাঁর ছেলে নাসির বয়াতি বাংলাদেশ থেকে লিবিয়ায় মানব পাচারের যাবতীয় আর্থিক লেনদেন ও লোক সংগ্রহের কাজ করেন। তাঁদের বিরুদ্ধে মাদারীপুরের রাজৈর থানা ও ঢাকার পল্টন থানায় মানব পাচার মামলা রয়েছে।

গত ২৮ মে রাত নয়টায় লিবিয়ার মিজদাহ এলাকায় ২৬ বাংলাদেশিসহ ৩০ অভিবাসীকে গুলি চালিয়ে হত্যা করে মানব পাচারকারীরা। এ ঘটনায় আহত হন ১১ জন। তাঁদের মধ্যে নিহত ১১ জন ও আহত ৪ জনের বাড়ি মাদারীপুরে। লিবিয়ার মিজদায় হত্যাকাণ্ডের ঘটনায় মাদারীপুরের বিভিন্ন থানায় পাঁচটি মামলা করেন নিহত ব্যক্তিদের স্বজনেরা। এসব মামলায় র‌্যাব-৮ ও পুলিশ এ পর্যন্ত ১০ আসামিকে গ্রেপ্তার করেছে।তথ্যসূত্র: মিডিয়া সেল।

দৈনিক বরিশাল ২৪

মানব পাচারের অভিযোগে পিতা-পুত্রকে গ্রেপ্তার করেছে র‌্যাব

মঙ্গলবার, জুন ১৬, ২০২০ ১:৪৬ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’