মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা রাকিব নন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা রাকিব নন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ মার্চ ১৫, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
A- A A+ Print

মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা রাকিব নন

৩২২১

অনলাইন ডেস্ক: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত মো. রাকিব (২৭) ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান নন বলে নিশ্চিত করেছে তার পরিবার।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মো. রাকিব নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করা হয় বলে জানা যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, নিহত ব্যক্তি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির প্রধান অভিনেতা ও পরিচালক রাকিব হাসান।

তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন রাকিব হাসানের ভাই খায়রুল ইসলাম। তিনি বলেন, ফেইক নিউজ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। রাকিব ভাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।

এছাড়াও এ ঘটনার পর তিনি লাইভেও এসেছেন।

এদিকে যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্য ছড়িয়ে পড়ায় অনেকেই বিভ্রান্ত হয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের তথ্য নিশ্চিত হয়ে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছে রাকিব হাসানের পরিবার। তথ্যসূত্র: দ্যা ডেইলী ক্যাম্পাস।

দৈনিক বরিশাল ২৪

মারা যাওয়া কন্টেন্ট ক্রিয়েটর রাকিব ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা রাকিব নন

রবিবার, মার্চ ১৫, ২০২৬ ১১:৩৭ অপরাহ্ণ
৩২২১

অনলাইন ডেস্ক: রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত মো. রাকিব (২৭) ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির অভিনেতা ও পরিচালক রাকিব হাসান নন বলে নিশ্চিত করেছে তার পরিবার।

রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় মো. রাকিব নামের এক কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করা হয় বলে জানা যায়। গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে, নিহত ব্যক্তি ফ্যামিলি এন্টারটেইনমেন্ট বিডির প্রধান অভিনেতা ও পরিচালক রাকিব হাসান।

তবে বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছেন রাকিব হাসানের ভাই খায়রুল ইসলাম। তিনি বলেন, ফেইক নিউজ নিয়ে কেউ বিভ্রান্ত হবেন না। রাকিব ভাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন।

এছাড়াও এ ঘটনার পর তিনি লাইভেও এসেছেন।

এদিকে যাচাই-বাছাই ছাড়াই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের তথ্য ছড়িয়ে পড়ায় অনেকেই বিভ্রান্ত হয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্টদের তথ্য নিশ্চিত হয়ে সংবাদ প্রচারের আহ্বান জানিয়েছে রাকিব হাসানের পরিবার। তথ্যসূত্র: দ্যা ডেইলী ক্যাম্পাস।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’