শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে শিক্ষকদের প্রতীকী অনশন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে শিক্ষকদের প্রতীকী অনশন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ০৯, ২০২১ ১১:১৯ অপরাহ্ণ
A- A A+ Print

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে শিক্ষকদের প্রতীকী অনশন

৩২

অনলাইন নিউজঃ

জাতীয় বাজেটে কিন্ডার গার্টেন শিক্ষকদের জন্য অর্থ বরাদ্দ এবং শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে প্রতীকী অনশন করেছেন পঞ্চগড়ের কিন্ডারগার্টেনের শিক্ষকরা।

বুধবার (৯ জুন) সকাল ১০টা থেকে জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ কিন্ডারগার্ডেন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। দুপুর ১২টার দিকে সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম শিক্ষকদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।

কর্মসূচিতে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের ১৫০ জন শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। এসময় বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পঞ্চগড় শাখার সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক দিলীপ কুমার সরকার, জেলা কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি সোয়েব আলী সবুজ, শিক্ষক নেতা রাজিউর রহমান বক্তব্য দেন।

অনশনে শিক্ষক নেতারা জানান, কিন্ডারগার্টেনের শিক্ষকরাও এদেশের নাগরিক। যদি কিন্ডারগার্টেন না থাকে তাহলে দেশের শিশুদের একটি অংশ লেখাপড়া থেকে ছিটকে পড়বে। কারণ প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিশুদের পাঠদানের মতো জায়গা নেই।

তারা বলেন, স্বাধীনতার এতো বছর পরও কিন্ডারগার্টেন শিক্ষকরা জাতীয় বাজেটে বরাদ্দের অন্তর্ভুক্ত হননি। শিক্ষকরা স্বল্প পারিশ্রমিকে শিশুদের শিক্ষা দিয়ে আসছেন। করোনার এ সময়ে তারা চরম বিপাকে পড়েছেন। দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন শিক্ষকরা।

সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, শিক্ষকদের দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে। তাদের দাবিগুলো সরকারের উচ্চ পর্যায়ে আলোচনার জন্য পাঠানো হবে। আশ্বাস পেয়ে শিক্ষকরা পানি পান করে অনশন ভাঙেন।সূত্রঃ জাগোনিউজ.কম

দৈনিক বরিশাল ২৪

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে শিক্ষকদের প্রতীকী অনশন

বুধবার, জুন ৯, ২০২১ ১১:১৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে