শীতের ঘন কুয়াশায় ছেয়ে যায় সাজেক, প্রাকৃতিক সৌন্দর্যের আধার রাঙ্গামাটি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শীতের ঘন কুয়াশায় ছেয়ে যায় সাজেক, প্রাকৃতিক সৌন্দর্যের আধার রাঙ্গামাটি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জানুয়ারি ২৩, ২০২০ ৬:২৭ অপরাহ্ণ
A- A A+ Print

শীতের ঘন কুয়াশায় ছেয়ে যায় সাজেক, প্রাকৃতিক সৌন্দর্যের আধার রাঙ্গামাটি

১০২

বিনোদন নিউজঃ সাজেকের ঈর্ষণীয় রূপ যে কাউকে মুগ্ধ করবে। কোথাও নীল আকাশ আবার কোথাও কালো মেঘের ভেলা। কোথাও ঝুম বৃষ্টি আবার কোথাও প্রখর রোদ।

বৃষ্টি শেষের দৃশ্য আরও মোহনীয়। পাহাড়ভেদ করে মেঘের পারাপার দেখে মনে হবে শীতের ঘন কুয়াশায় ছেয়ে গেছে চারপাশ। এখানে বেড়াতে আসা পর্যটকদের সখ্য হবে মেঘের সঙ্গে।

দীর্ঘ ছুটিতে পর্যটকদের গন্তব্য এখন প্রাকৃতিক অপার সৌন্দর্যের আধার রাঙ্গামাটি জেলার মেঘের দেশ নামে পরিচিত সাজেক ভ্যালি। ইতোমধ্যে দেশি ও বিদেশি পর্যটকদের জন্য অত্যন্ত আকর্ষণীয়, মনোমুগ্ধকর এবং চিত্তাকর্ষক একটি স্থান।

জানা যায়, পর্যটনশিল্পের অপার সম্ভাবনার কথা বিবেচনা করে ইতিমধ্যে সাজেকে প্রায় শতাধিক রিসোর্ট গড়ে উঠেছে এবং উন্নত হয়েছে মানুষের জীবন-জীবিকা ও আর্থ-সামাজিক ব্যবস্থা। প্রতি বছর নভেম্বের-ডিসেম্বর মাসে শিক্ষার্থীদের পরীক্ষা শেষে ছুটির দিনগুলোতে অবকাশ যাপনের জন্য প্রতিদিন হাজার হাজার পর্যটক সাজেক ভ্যালিতে বেড়াতে আসেন।

বিশেষ করে শীতকালীন ছুটির দিনগুলোতে পর্যটকের আগমনের হার স্বাভাবিকের তুলনায় অনেক বেশি। বিগত অন্যান্য বছরের চেয়েও চলতি মৌসুমে হাজারও পর্যটকে সরব হয়ে উঠেছে সাজেক ভ্যালি।

প্রতিদিন দেশি-বিদেশি পর্যটকের পদভারে মুখরিত সাজেক ভ্যালি পর্যটন স্পট। আগাম বুকিং হয়ে যাওয়ার কারণে খালি নেই এখানে অবস্থিত শতাধিক রিসোর্টের কোনো কক্ষ। পর্যটকদের এ রূপ উপচেপড়া ভিড়ের কারণে বেশ জমজমাট হয়ে উঠেছে রুইলুইপাড়া, সাজেক পর্যটন এলাকা। সেই সঙ্গে বিভিন্ন দোকানেও বেড়েছে কেনাবেচার পরিমাণ।

সজেক পর্যটন এলাকার রিসোর্ট ব্যবসায়ী নাছির উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে পার্বত্য অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক রাজনৈতিক দলসমূহের মধ্যে ভাতৃঘাতী সংঘাতের ঘটনা ঘটেছে। এতে করে চলতি বছর পর্যটক কম হওয়ার সম্ভাবনা থাকলেও নিরাপত্তা বাহিনীর আন্তরিকতায় পর্যটকের সমাগম হয়েছে।

বাড়তি নিরাপত্তার কারণে প্রাকৃতিক দুর্গমতা সত্ত্বেও প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসুদের আগমনে এলাকাটি সার্বিকভাবে আরও সমৃদ্ধ হয়েছে, বেড়েছে দিগুণ পর্যটক।

এ ছাড়া সাম্প্রতিক সময়ে বাঘাইহাট জোন ও স্থানীয়দের উদ্যোগে বাঘাইহাট বাজার চালু হয়েছে। এ কারণে অত্র অঞ্চলের জনবসতিকে বাণিজ্যিক ও অর্থনৈতিকভাবে আরও গতিশীল করেছে।

ঢাকার মীরপুর থেকে আসা পর্যটক আহম্মদ কবির ও গাজীপুরের মিজান বলেন, দীর্ঘপথ অতিত্রুম করার পর খাগড়াছড়ি হতে সাজেকের উদ্দেশে যখন গমন করি, তখন যাত্রাপথে দীঘিনালা, ১০ ডিপি, বাঘাইহাট ও মাচালং পড়ে। তবে ওইসব এলাকায় নিরাপত্তা বাহিনীর পর্যটকদের সুরক্ষায় যে চেকিং-বিরতি করা হয়, তার পরিমাণ কিছুটা কমানো হলে পর্যটকরা আরও স্বতঃর্স্ফূতভাবে সাজেক ভ্রমণ করতে পারতেন।

তবে উঁচু-নিচু পাহাড়ি পথে রোলার কোস্টারের অনুভূতি ছিল বেশ উপভোগ্য।

অন্যদিকে পর্যটকদের নিরাপত্তা এলাকায় শান্তিশৃঙ্খলা এবং উন্নয়নমূলক কাজে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। এ ছাড়া সাজেকের দুর্গম এলাকায় সেনাবাহিনী কর্তৃক সাজেক থেকে বেতলিং ২৩ কি.মি রাস্তা নির্মাণের কাজ চলমান।

পাহাড়ি উঁচু-নিচু রাস্তা সম্পন্ন হলে প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু পর্যটকদের জন্য অত্র অঞ্চল হয়ে উঠবে সৌন্দর্যমণ্ডিত স্থানসমূহের মধ্যে অন্যতম।

দৈনিক বরিশাল ২৪

শীতের ঘন কুয়াশায় ছেয়ে যায় সাজেক, প্রাকৃতিক সৌন্দর্যের আধার রাঙ্গামাটি

বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২০ ৬:২৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’