শেরপুরে স্কুল ছাত্রের সাইকেল চুরি, কিনে দিলেন এসপি কামরুজ্জামান - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শেরপুরে স্কুল ছাত্রের সাইকেল চুরি, কিনে দিলেন এসপি কামরুজ্জামান - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ
A- A A+ Print

শেরপুরে স্কুল ছাত্রের সাইকেল চুরি, কিনে দিলেন এসপি কামরুজ্জামান

৪৬

নিজস্ব প্রতিবেদকঃজুনায়েদ সিদ্দিক হাসিব। বাসা শেরপুর সদরের বাগরাকসা এলাকায়। পড়ে শেরপুরের একটি স্কুলে।

শুক্রবার শহরের বাসা থেকে সাইকেলটি চুরি হয় তার। প্রতিকার পেতে হাসিব যায় শেরপুর সদর থানায়। সেখানে গিয়ে পুলিশের কাছে সাইকেল চুরির বিষয়টি জানায় সে।

হাসিব এতটাই সংক্ষুব্ধ ছিল যে, সাইকেল না নিয়ে কোনোভাবেই থানা ছাড়তে চায়নি সে। সঙ্গে আসা মাকে নিয়ে থানাতেই অবস্থান নেয় স্কুলছাত্র। বিষয়টি হাসিবের মা জানান তার সেনাসদস্য স্বামী জাহাঙ্গীর আলম জুয়েলকে।

বর্তমানে কাতারে মিশনে থাকা জুয়েল বিষয়টি বুঝতে পেরে কল করেন শেরপুর জেলা পুলিশের নতুন সংযোজন ‘টক টু এসপি’তে। শেরপুরের নবাগত পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান, বিপিএমের সংযোজন এই হটলাইন।

তিনি বিষয়টি নিয়ে হাসিবের সঙ্গে কথা বলে শনিবার তাকে সাইকেল দেওয়ার আশ্বাস দেন। সে কথা শুনে মাকে নিয়ে বাড়িতে ফিরে যায় হাসিব।

কথা অনুযায়ী শনিবার দুপুরে নিজ কার্যালয়ের সম্মেলনকক্ষে হাসিবের হাতে নতুন সাইকেল তুলে দেন শেরপুরের এসপি।

শেরপুরের এসপির উপহারের সাইকেল নিয়ে মায়ের সঙ্গে স্কুলছাত্র জুনায়েদ সিদ্দিক হাসিব। জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে জানানো হয়, শহরের এস এম পাবলিক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র হাসিব। সাইকেলে করে সে নিয়মিত স্কুল ও কোচিংয়ে যাতায়াত করত। এ কারণে বাহনটি পেতে মরিয়া ছিল সে।

শেরপুরের নবাগত এসপির কাছ থেকে উপহারের সাইকেল পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন স্কুলছাত্রের মা তাসলিমা বেগম।তিনি জানান, সাইকেল হারিয়ে ভেঙে পড়েছিল হাসিব। তার বাবা চাইলেই নতুন সাইকেল কিনে দিতে পারতেন। কিন্তু ছেলের জেদের কারণে তিনি বিদেশ থেকে ফোন করেন। এর পরিপ্রেক্ষিতে শেরপুরের এসপি তাঁর ছেলেকে নতুন সাইকেল উপহার দিয়েছেন।

‘টক টু এসপি’ নামের সেবাটি নিয়ে হাসিবের মা বলেন, ‘নবাগত এসপি এসেই হটলাইন সেবাটি চালু করেছেন। এর মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই তাদের যেকোনো সমস্যার কথা সরাসরি তাঁকে (এসপি) বলতে পারছেন। তাতে সমাধানও মিলছে দ্রুত।’

সাইকেল উপহার দেওয়ার বিষয়ে শেরপুরের পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম বলেন, ‘মানবিক পুলিশ সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। পুলিশের প্রতি শিশু হাসিবের অগাধ বিশ্বাস আমাদের মুগ্ধ করেছে। সাইকেল হারানোর কষ্ট লাঘবে আমরা তাকে এই ছোট উপহারটি দিয়েছি।’ তথ্যসূত্রঃ ফেসবুক থেকে সংগৃহীত।

দৈনিক বরিশাল ২৪

শেরপুরে স্কুল ছাত্রের সাইকেল চুরি, কিনে দিলেন এসপি কামরুজ্জামান

রবিবার, সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ | আপডেটঃ সেপ্টেম্বর ২৫, ২০২২ ১:৪৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান