সাগরে লঘুচাপের শঙ্কা, এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সাগরে লঘুচাপের শঙ্কা, এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০২৫ ১২:৫৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

সাগরে লঘুচাপের শঙ্কা, এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি

১৯৬

অনলাইন নিউজ: চলতি সপ্তাহের শেষ দিকে বঙ্গোপসাগরে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলসহ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

শনিবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ২৪ অক্টোবরের দিকে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা ও আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। বর্তমানে মৌসুমি লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা আছে। এটি আরও ঘনীভূত হতে পারে। তবে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা, এখনই তা বলা যাচ্ছে না। তিনি বলেন, মৌসুমি বায়ু চলে যাওয়ার পর স্থানীয়ভাবে সৃষ্ট মেঘেও বৃষ্টি হতে পারে। সম্প্রতি রাজধানীতে ঘূর্ণিবায়ুর আবর্তন ও জলীয় বাষ্পের মিশ্রণে এমন স্থানীয় বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর চলতি মাসের শুরুতে দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানায়, অক্টোবরে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মাসের শুরুতে হয়েছিল। বাকি দুটি লঘুচাপের একটি নিম্নচাপে বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, বছরে দুটি সময় ঘূর্ণিঝড়প্রবণ– একটি মৌসুমি বায়ু আসার আগে (এপ্রিল থেকে মে) এবং আরেকটি মৌসুমি বায়ু চলে যাওয়ার পর (অক্টোবর থেকে নভেম্বর)। সাধারণত বড় ঘূর্ণিঝড়গুলো হয়ে থাকে নভেম্বর মাসে। সে অনুযায়ী চলতি মাসেও ঘূর্ণিঝড়ের শঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তথ্যসূত্র: সমকাল

দৈনিক বরিশাল ২৪

সাগরে লঘুচাপের শঙ্কা, এখনই বিদায় নিচ্ছে না বৃষ্টি

রবিবার, অক্টোবর ১৯, ২০২৫ ১২:৫৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী   বহুল আলোচিত ‘ডোনাল্ড ট্রাম্প’ ফেরত যাচ্ছে নারায়ণগঞ্জের খামারে   তীব্র গরমে জনজীবনে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি, অব্যাহত থাকতে পারে ঈদের দিনে   ‘মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক শিক্ষার্থীরা পাচ্ছেন ৪, ৬ ও ৮ হাজার টাকা সহায়তা’   পটুয়াখালীর শ্রেষ্ঠ পারফর্মার ডিবি অফিসার নির্বাচিত মেহেদী হাসান