সালমান শাহ'র জন্মদিনে স্মৃতিচারণ করল ভক্তরা - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সালমান শাহ'র জন্মদিনে স্মৃতিচারণ করল ভক্তরা - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০১৯ ৪:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

সালমান শাহ’র জন্মদিনে স্মৃতিচারণ করল ভক্তরা

৮২

বিনোদন নিউজ: ঢাকাই সিনেমায় আজো সে সবার স্বপ্নের নায়ক। যিনি তার অভিনয় আর স্টাইল দিয়ে জয় করে নিয়েছেন লাখো দর্শকের মন। যার স্টাইল আজও তরুণ প্রজন্ম অনুসরণ করে। তিনি আর কেউ নন তিনি সালমান শাহ। মাত্র তিন বছরের ক্যারিয়ারে ২৭টি চলচ্চিত্রে কাজ করেছেন সালমান শাহ।

সেই ছবিগুলো যেমন ব্যবসায়িকভাবে পেয়েছে সাফল্য তেমনি প্রশংসিত হয়েছে সর্ব মহলে। আর তাইতো তার মৃত্যুর এত বছর পরও তার প্রতি ভক্তদের ভালোবাসা বিন্দু মাত্র কমেনি।প্রায়াত এই নায়কের ৪৮তম জন্মদিন আজ বৃহস্পতিবার(১৯ সেপ্টেম্বর)। তার জন্মদিনে নানা ভাবে চলচ্চিত্র পাড়ার বন্ধুরা, সহকর্মীরা নানা ভাবে মনে করছেন।

সালমান শাহ’র ক্যারিয়ারের শুরু থেকেই বেশ ভালো সম্পর্ক ছিলো অভিনেতা আশরাফুল হকের। যিনি চলচ্চিত্র পাড়ায় ডন নামেই পরিচিত। ডন ছিলেন চলচ্চিত্র অঙ্গনে সালমান শাহের সবচেয়ে কাছের বন্ধু। চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় অভিনয় করতেন। ডন এক স্মৃতিচারণায় জানান, সালমান সবচেয়ে বেশি পছন্দ করতেন ড্রাইভিং। কাজ শেষ করে প্রায় রাতে দুই বন্ধু বেরিয়ে পড়তেন লং ড্রাইভে। বেশির ভাগ দিন কোনো নির্দিষ্ট গন্তব্য থাকত না। ঘুরে বেড়াতেন ইচ্ছেমতো। বেশির ভাগ রাতে চলে যেতেন গুলশানের একটি রেস্তোরাঁয়। একেবারে সাধারণ সে রেস্তোরাঁর মিল্কশেক খুব পছন্দ ছিল সালমানের। এমনও হয়েছে, শুধু সালমানের জন্য দোকানদার রাতে দোকান খোলা রেখেছেন। গাড়ি চালিয়ে সালমান যেতেন। মিল্কশেক খেয়ে আড্ডা দিয়ে আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়তেন উদ্দেশ্যহীন গন্তব্যে। কত রাত যে এভাবে গেছে!

উত্তরার একটি ফুটপাতের দোকানের চিতই পিঠা খুব পছন্দ ছিল সালমান শাহর। একজন বয়স্ক নারী বানাতেন পিঠা। সালমান আর ডন মিলে প্রায়ই যেতেন সেখানে। সালমান ‘নানি’ সম্বোধন করতেন ওই নারীকে। দেখা যেত এক বসায় একেক জন ৯/১০টি পিঠা খেয়ে ফেলেছেন। বিল দিতেন ইচ্ছামতো, দামের চেয়ে অনেক বেশি।

এদিকে সালমান শাহ’র জন্মদিনকে কেন্দ্র করে রাজধানীর ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী ‘সালমান শাহ জন্মোৎসব-২০১৯’।

‘সালমান শাহ জন্মোৎসব ২০১৯’ এ মধুমিতা প্রেক্ষাগৃহে ২০ সেপ্টেম্বর থেকে নন্দিত নায়ক সালমান শাহ অভিনীত ছয়টি ছবি প্রদর্শিত হবে। দৈনিক তিনটি করে শো চালানো হবে বলে জানিয়েছেন হল মালিক ইফতেখার উদ্দিন নওশাদ। উৎসবে বাছাই করা ছবিগুলো হলো- কেয়ামত থেকে কেয়ামত, তোমাকে চাই, মায়ের অধিকার, চাওয়া থেকে পাওয়া, স্বপ্নের পৃথিবী, অন্তরে অন্তরে ও সত্যের মৃত্যু নেই।

দৈনিক বরিশাল ২৪

সালমান শাহ’র জন্মদিনে স্মৃতিচারণ করল ভক্তরা

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০১৯ ৪:০৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’