সেই বিধ্বংসী বিস্ফোরণের ঘটনায় লেবানন প্রধানমন্ত্রীর পদত্যাগ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সেই বিধ্বংসী বিস্ফোরণের ঘটনায় লেবানন প্রধানমন্ত্রীর পদত্যাগ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ১১, ২০২০ ১২:৪৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

সেই বিধ্বংসী বিস্ফোরণের ঘটনায় লেবানন প্রধানমন্ত্রীর পদত্যাগ

১০৯

অনলাইন নিউজ: বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পদত্যাগ করেছেন লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব। তার নেতৃত্বাধীন সরকার পদত্যাগের ঘোষণা দেবে বলেও বার্তাসংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী।

রয়টার্সকে তিনি বলেন, প্রধানমন্ত্রী হাসান দিয়াব নেতৃত্বাধীন সরকার শিগগিরই পদত্যাগের ঘোষণা দেবে। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুরো সরকারের পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন হাসান দিয়াব।

মঙ্গলবারের বিস্ফোরণের জন্য লেবাননে দীর্ঘদিনের দুর্নীতি এবং লেবাননকে ২৫ কোটি ইউরো আর্থিক সহায়তা দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। তবে দেশটিতে রাজনৈতিক সংস্কার প্রয়োজন বলে মনে করে বিশ্ব শক্তিগুলো।

রবিবার ফ্রান্সের নেতৃত্বে এক ভার্চুয়াল সম্মেলনে বলা হয়, এই অর্থ সরাসরি লেবাননের জনগণের উন্নয়নে ব্যয় করতে হবে। একইসঙ্গে নিশ্চিত করতে হবে দক্ষতা ও স্বচ্ছতা। আন্তর্জাতিক নেতৃবৃন্দ আরো জানায়, ভবিষ্যতেও লেবাননের পাশে থাকবেন তারা।

এদিকে, বৈরুতে রাসায়নিক গুদামে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। দেশটিতে অব্যাহত আছে সরকারবিরোধী বিক্ষোভ। রবিবার রাতেও বৈরুতে পুলিশ ও বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।

বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সরকারবিরোধী তীব্র বিক্ষোভের মাঝে সোমবার দেশটির আরো দুজন মন্ত্রী পদত্যাগ করেন। এ নিয়ে দেশটির ৯ এমপি এবং মন্ত্রিসভার অন্তত চার সদস্য পদত্যাগ করেন। সূত্র:বিডি-প্রতিদিন

দৈনিক বরিশাল ২৪

সেই বিধ্বংসী বিস্ফোরণের ঘটনায় লেবানন প্রধানমন্ত্রীর পদত্যাগ

মঙ্গলবার, আগস্ট ১১, ২০২০ ১২:৪৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’