‘সৌন্দর্য উপভোগের আগেই ম্লান হতে চলেছে পতেঙ্গা সৈকত’ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪‘সৌন্দর্য উপভোগের আগেই ম্লান হতে চলেছে পতেঙ্গা সৈকত’ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৫, ২০১৯ ১০:৫০ অপরাহ্ণ
A- A A+ Print

‘সৌন্দর্য উপভোগের আগেই ম্লান হতে চলেছে পতেঙ্গা সৈকত’

৮২

আব্দুল করিম, চট্টগ্রাম: গত তিন বছর আগেও দর্শনার্থী শূন্য হয়ে পড়েছিল পতেঙ্গা সৈকত। দর্শনার্থী হারাতে বসা এ সমুদ্র সৈকতকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শত কোটি টাকা ব্যয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

সমুদ্রের ঢেউয়ের আদলে তিন স্তরে করা হয়েছে সৈকত পাড়ের ডিজাইন। তৈরি করা হয়েছে ওয়াকওয়ে, লিংক রোড ও কিডস জোন। যেখানে সৌন্দর্যবর্ধনে বসানো হয়েছে ফুলগাছ ও বিশ্রাম চেয়ার। সব মিলিয়ে নবরূপে সেজেছে পতেঙ্গা সৈকত।

যে রূপে আকৃষ্ট হয়ে সেই দর্শনার্থী শূন্য পতেঙ্গা সৈকত আবারো মুখরিত হয়ে ওঠে পর্যটকদের পদচারণায়। তবে আবারো অযত্ন আর অবহেলায় পর্যটক হারানোর পথে এ সৈকত। ‘সবার কপালে নাকি সুখ সয় না’ প্রচলিত এ প্রবাদটির মতই যেন চট্টগ্রামবাসীর ভাগ্য।

সৌন্দর্য উপভোগের আগেই তা ম্লান হতে বসেছে। পর্যটকদের আকৃষ্ট করতে সৈকত পাড়ে শত কোটি টাকা ব্যয়ে যে নির্মাণ কাজ চলছে তা শেষ হতে না হতেই ‘কিডস জোন’ দখলে নিয়ে নিয়েছেন ভ্রাম্যমাণ হকাররা। দু’পাশ ঘিরে গড়ে তোলা হয়েছে শত শত ভ্রাম্যমাণ দোকান।

যা এখন ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে দর্শনার্থীদের কাছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্মাণ কাজ চলমান অবস্থায় শিশুদের জন্য নির্মাণাধীন ‘কিডস জোন’ এর জায়গা দখলে নিয়ে ভ্রাম্যমাণ দোকান বসিয়েছে হকাররা। এখানে খাবার থেকে শুরু করে জামা-কাপড় ও রকামারি পণ্যের দোকান।

এছাড়া সৈকত পাড়ের সৌন্দর্য রক্ষায় ‘ময়লা ফেললে হাজার টাকা জরিমানা’ উল্লেখ করে সাইনবোর্ড বসিয়েছে সিডিএ। তবে এই সাইন বোর্ডের পাশেই কিছু ভ্রাম্যমাণ খাবার দোকানিকে দেখা যায় খাবার বিক্রি করতে।

এছাড়া পর্যটকদের খাবারের উচ্ছিষ্ট অংশগুলো সমুদ্রে ফেলতে দেখা যায় এসব দোকানদারদের। ফলে নবরূপে রঙিন এই পতেঙ্গা সৈকত দেখতে আসা পর্যটকরা উপভোগ করতে পারছেনা প্রকৃত সৌন্দর্য।

দৈনিক বরিশাল ২৪

‘সৌন্দর্য উপভোগের আগেই ম্লান হতে চলেছে পতেঙ্গা সৈকত’

রবিবার, সেপ্টেম্বর ১৫, ২০১৯ ১০:৫০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা   বছরের শুরুতেই সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ   প্রধানমন্ত্রী তারেক রহমান মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান: জুবাইদা রহমান   জন্মদিনের শুভেচ্ছা জানাল শিশুরা, উপহার দিলেন প্রধানমন্ত্রী   মনে মনে নাকি শব্দ করে, কোন পদ্ধতিতে পড়া বেশি মনে থাকে   বরিশালে নিখোঁজ বিচারক ঘুরতে গিয়েছিলেন কুয়াকাটায়, পুলিশের তৎপরতায় উদ্ধার   চট্টগ্রামে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন, থাকবে বডি-ওর্ন ক্যামেরা   বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’