ইপিজেট থানাধীন মরহুম আ: সবুর সও. এবাদত খানার বার্ষিক সভা অনুষ্ঠিত
সোহেল আহমেদ, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম নগরের ইপিজেট থানার নিউমুরিং বোবা কলোনীতে অবস্থিত মরহুম আবদুস সবুর সওদাগর এবাদত খানার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধায় অনুষ্টিত সভায় ২০১৯-২০ অর্থ বছরে ৫ লাখ ৪৫ হাজার ৫শত ৯৬ টাকার আয়-ব্যয় এর হিসাব দাখিল করেন এবাদত খানা পরিচালনা কমিটির অর্থ-সম্পাদক, তরুন সমাজসেবক মো: ফোরকান আহমেদ।
পরে তা পর্যালোচনা করে উপদেষ্টা পরিষদের সদস্য মো: রিয়াজ উদ্দিন জমিদার উপস্থিত কমিটির সদস্য ও মুসুল্লিদের সামনে প্রকাশ করেন।
সভায় পরিচালনা কমিটির সভাপতি সমাজসেবক মো: ফোরকান জমিদার সভাপত্বি করেন। এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্ট পরিষদ সদস্য মো: শহিদুল ইসলাম, মো: খোরশেদ আলম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আকরাম হোসেন, যুগ্ন-সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান, সহ অর্থ সম্পাদক মো: মোতালিব হোসেন, সহ-দফ্তর সম্পাদক মো: মানিক সিকদার (ইনচার্জ), সিনিয়র সদস্য মো: আউয়াল হোসেন, মো: সাইদুল ইসলাম,মো: জাকির হোসেন, মো: রুহুল আমিন হুজুরসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এসময় এবাদত খানার অবকাঠমোগত উন্নয়নে কমিটির সদস্যদের সক্রিয় ভূমিকা রাখার জন্য অনুরোধ করা হয়। উল্লেখ্য মরহুম আবদুস সবুর সওদাগর এবাদত খানার পরিচালনা কমিটি প্রতি বছর সাধারণ সভার মাধ্যমে আর্থিক বিবরণী সর্বোসাধারনের নিকট উপস্থাপন করে আসছে।
এতে প্রতি মাসে সদস্যদের নিকট হতে প্রদেয় আদায় এবং তা যেসব খাতে ব্যয় করা হচ্ছে তার বিষদ বিবরন দেয়া থাকে।
সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন এবাদত খানার ইমাম মো: জহির উদ্দিন সাহেব।












