মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১০, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ
A- A A+ Print

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

৩০
নিউজ ডেস্কঃ বিশ্বকাপ জয়ের মিশনে আরেকটি দৃঢ় পদক্ষেপ নিল ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে আফ্রিকার শক্তিশালী দল মরক্কোকে ২-০ গোলে হারিয়ে টানা জয়ের ধারা বজায় রেখে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ে দেশমের শিষ্যরা। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোলের সুযোগ নষ্ট করলেও দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় ফ্রান্স।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল ফ্রান্স। তবে মরক্কোর সংগঠিত রক্ষণ ভাঙতে বেশ বেগ পেতে হয় এমবাপ্পে-দেম্বেলেদের। প্রথমার্ধে পেনাল্টি পেলেও তা কাজে লাগাতে পারেননি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় ফ্রান্স। ৬০তম মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে জালের দেখা পান এমবাপ্পে। টুর্নামেন্টে এটি তার অষ্টম গোল, যা গোল্ডেন বুটের লড়াইয়েও তাকে আরও এগিয়ে রাখে।

গোল হজমের পর মরক্কো সমতায় ফেরার চেষ্টা চালালেও ফরাসি রক্ষণ ছিল দুর্ভেদ্য। ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। নিচু শটে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুকে পরাস্ত করে দলের জয় নিশ্চিত করেন তিনি। শেষদিকে মরক্কো কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি।

এই জয়ে টুর্নামেন্টে টানা ছয় ম্যাচ জিতল ফ্রান্স। গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট—সব মিলিয়ে দারুণ ধারাবাহিকতা ধরে রেখেছে দেশমের দল। শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারানোর পর এবার মরক্কোকেও বিদায় করে শেষ চারে পৌঁছাল তারা।

সূত্রঃ বিডি-প্রতিদিন

দৈনিক বরিশাল ২৪

মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স

শুক্রবার, জুলাই ১০, ২০২৬ ১:০৭ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা   বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল   ফিফা প্রীতি ম্যাচে সান ম্যারিনোকে হারিয়ে বাংলাদেশের জয়   ‘মানুষকে সহযোগিতার ব্যাপারে আমি এত দলাদলি পছন্দ করিনা’   পদোন্নতি পেয়ে বারিশালের যুবদল নেতা তছলিম উদ্দিন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি নির্বাচিত   বিএম স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন মীর জাহিদুল কবির   বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন   বরিশালে শতবর্ষী পদ্মপুকুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারছেনা দর্শনার্থীরা   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ   চট্টগ্রামে পতেঙ্গা সমুদ্রসৈকতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   বাবুগঞ্জে দরিদ্র পরিবারের পাশে চাঁদপাশা সমিতির সদস্যরা   দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী