টিনের কৌটায় জমানো ৫০ লাখ টাকা শিশুদের দান করলেন মোহাম্মদ আলী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪টিনের কৌটায় জমানো ৫০ লাখ টাকা শিশুদের দান করলেন মোহাম্মদ আলী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ১৮, ২০২২ ১:২৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

টিনের কৌটায় জমানো ৫০ লাখ টাকা শিশুদের দান করলেন মোহাম্মদ আলী

৫৫

কখনও নাশতা খরচ আবার কখনও গাড়ি ভাড়া বাঁচিয়ে টাকা জমিয়েছেন টিনের কৌটায়। এক টাকা, দুই টাকা কখনও ১০০ টাকা। ৪১ বছরে জমানো টাকার পরিমাণ দাঁড়িয়েছে ৫০ লাখ। ওই টাকা ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য দান করে অনন্য নজির স্থাপন করলেন ৮০ বছর বয়সী কাজী মোহাম্মদ আলী।

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফরহাদাবাদের বাসিন্দা মোহাম্মদ আলী থাকেন নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর হামজারবাগ এলাকায়। পৈতৃক বাড়ির একতলা ঘরে দুই ছেলে ও দুই পুত্রবধূ নিয়ে বসবাস করেন তিনি।

সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংকে ওয়াক্ফ হিসাব খুলে ৫০ লাখ টাকা জমা দিয়েছেন। সপ্তাহখানেক আগে পরিবারের সদস্যদের নিয়ে ওয়াক্ফ হিসাবের কাগজপত্র চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির কাছে হস্তান্তর করেন। ওয়াক্ফ হিসাবের মূল টাকা ব্যাংক থেকে তুলতে পারবেন না মোহাম্মদ আলী বা তার স্বজন এমনকি রোগী কল্যাণ সমিতি। কেবল বছর শেষে মুনাফা পাবে সমিতি। রোগী কল্যাণ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে মুনাফার টাকা তোলা যাবে। ওই টাকায় চিকিৎসা হবে ক্যানসার আক্রান্ত শিশুদের।

মোহাম্মদ আলী বলেন, ‌‘আমার নানা ক্যানসারে মারা গেছেন, আমার মা হোসনে আরা বেগম ক্যানসারে মারা গেছেন। আমার ছোট বোনের মেয়ে নাহিদা সোমাও ক্যানসারে মারা গেছে। এ নিয়ে আমার মনে একটা কষ্ট আছে। আমি যদি ক্যানসার আক্রান্তদের জন্য কিছু করতে পারি, তাহলে আমার মনের কষ্ট দূর হবে। এজন্য মূলত টাকাটা জমিয়েছি।’

তিনি বলেন, ‘আমার এসব টাকা ১৮ বছরের নিচে ক্যানসার আক্রান্তদের চিকিৎসায় ব্যয় হবে। কেননা আমি চিকিৎসকদের কাছে শুনেছি, শিশুদের ক্যানসার নিরাময়যোগ্য। যদি তারা ঠিকমতো ওষুধ ও চিকিৎসা পায় তাহলে সুস্থ হয়ে যায়। ক্যানসারের ওষুধ অনেক দামি। গরিব শিশুদের ক্ষেত্রে ক্যানসার চিকিৎসার ব্যয় বহন করা অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই ১৮ বছরের নিচে ক্যানসার আক্রান্তদের ক্ষেত্রে টাকাটা ব্যয় করতে বলেছি। তারা যদি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে মা-বাবার কাছে ফিরে যেতে পারবে।

মোহাম্মদ আলী বলেন, ‌‘১৯৬৬ সালে বেসরকারি ওষুধ কোম্পানি তৎকালীন ফাইজারে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি নিয়েছিলাম। এরপর ১৯৮০ সাল থেকে কিছু টাকা জমানো শুরু করি। কখনও গাড়ি ভাড়ার খরচ বাঁচিয়ে আবার কখনও নাশতা খরচ বাঁচিয়ে গোপনে এই টাকা জমিয়েছি। বাড়িতে একটি টিনের কৌটায় টাকা জমাই। ২০০০ সালে যখন টাকার অঙ্ক বড় হয় তখন মা-বাবার নামে ‘কাজী অ্যান্ড হোসেন ফাউন্ডেশনে’ একটি হিসাব নম্বর খুলে টাকা জমা করি। আমার স্বপ্ন ছিল, ২০২১ সালের মধ্যে ৫০ লাখ টাকা জমা করে ক্যানসার আক্রান্তদের চিকিৎসা সহায়তায় দান করবো। এরই মধ্যে আমার অনেক পরিচিত ব্যক্তিবর্গ এখান থেকে টাকা নিয়ে ব্যবসা করেছেন। ব্যবসায় লাভ হওয়ার পর তারা ব্যাংক থেকে যে পরিমাণ মুনাফায় টাকা পেতেন একই পরিমাণ মুনাফা আমাকে দিয়েছেন। কেউ কেউ খুশি হয়ে আরও বেশি দিয়েছেন। এভাবে ৪১ বছরে ৫০ লাখ টাকা জমা হলো। ২০২১ সালে টাকাটা ক্যানসার আক্রান্তদের সহায়তায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতিতে জমা দিই। সপ্তাহখানেক আগে ওয়াক্ফ হিসাবের কাগজপত্র সমিতির কাছে হস্তান্তর করেছি।’

তিনি বলেন, ‘২০০৫ সালে বিক্রয় ব্যবস্থাপক পদ থেকে অবসরে যাই। দুই ছেলে ও পরিবারের সদস্যদের নিয়ে হামজারবাগ এলাকার বাসায় থাকি। দুই ছেলে ব্যবসা করে। দুই পুত্রবধূ ব্যাংকার। আমরা ভালো আছি।’

শ্বশুরের এই মহতী কাজে খুশি পুত্রবধূ নাসরিন আকতার ও তিরবিজ আকতার। পুত্রবধূ তিরবিজ আকতার বলেন, ‘শ্বশুরের জমানো টাকায় ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসা হবে, এটা অত্যন্ত খুশির খবর। এই টাকায় ক্যানসার আক্রান্ত কোনও ব্যক্তি যদি সুস্থ হয় তাহলে শ্বশুরের কষ্ট সার্থক হবে।’

রোগী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ সাহা বলেন, ‘প্রথমে ভাবতেই পারিনি একজন মধ্যবিত্ত অবসরপ্রাপ্ত ব্যক্তি এত টাকা দান করবেন। এটি একটি নজির। বিষয়টি অন্যদের উৎসাহিত করবে। তার দেওয়া অর্থ দিয়ে এক বছরে তিন জন ক্যানসার আক্রান্ত ব্যক্তিকে চিকিৎসা দেওয়া যাবে। একই সঙ্গে তাদের যাবতীয় ওষুধ দেওয়া যাবে।’

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান বলেন, ‘এই অনুদানের টাকা ১৮ বছরের নিচে দরিদ্র ক্যানসার আক্রান্তদের ক্ষেত্রে ব্যয় হবে। মধ্যবিত্ত একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির এই দান আমাদের অনুপ্রাণিত করবে। সমাজে এখনও ভালো মানুষ রয়েছেন। আমরা মোহাম্মদ আলীকে সাধুবাদ জানাই।’সূত্রঃ বাংলাট্রিবিউন

দৈনিক বরিশাল ২৪

টিনের কৌটায় জমানো ৫০ লাখ টাকা শিশুদের দান করলেন মোহাম্মদ আলী

সোমবার, এপ্রিল ১৮, ২০২২ ১:২৬ পূর্বাহ্ণ | আপডেটঃ এপ্রিল ১৮, ২০২২ ১:২৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা