পিসি রোডের দৃশ্যমান উন্নয়ন লক্ষনীয়-সুজন - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪পিসি রোডের দৃশ্যমান উন্নয়ন লক্ষনীয়-সুজন - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ সেপ্টেম্বর ০৫, ২০২০ ১২:৩৯ পূর্বাহ্ণ
A- A A+ Print

পিসি রোডের দৃশ্যমান উন্নয়ন লক্ষনীয়-সুজন

৩৭

অনলাইন নিউজ: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রামের দুঃখ পোর্ট কানেকটিং রোডের উন্নয়নকাজ এ কয়েকদিনেই দৃশ্যমান। সঠিক তদারকি আর জনস্বার্থকে গুরুত্ব দিয়ে এ কাজের চ্যালেঞ্জ মোকাবেলা করছি।

আমাদের অর্থনীতির লাইফ লাইন খ্যাত এ সড়কটি দীর্ঘদিন ধরে অযত্ন অবহেলায় পড়ে ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই অগ্রাধিকার প্রকল্পে এ সড়ককে অন্তর্ভুক্ত করেছি। প্রায়ই আমি এ সড়ক পরিদর্শন করে ঠিকাদারদের প্রয়োজনীয় দিকনির্দেশনা আর তাগাদা প্রদান করছি।

আমাদের অনেক সময় করোনা এবং বর্ষায় নষ্ট হয়ে গিয়েছে। তাই একমূহুর্তও সময় নষ্ট করার কোনো অবকাশ নেই। এই শীত মৌসুমেই এ সড়ককে যান ও জন চলাচলের উপযোগী করে গড়ে তোলার কোন বিকল্প নেই।

আজ জূমাবার ০৪ সেপ্টেম্বর ২০২০ বিকেলে সাগরিকা থেকে ওয়াপদা মোড় পর্যন্ত পিসি রোডের কাজ পরিদর্শনকালে এসব কথা বলেন।

এ সময় তিনি স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করে আরো বলেন আলোচনা সমালোচনা থাকবে। তবে গঠনমূলক সমালোচনায় অনেক কিছুর সমাধান আসে। তাই তিনি ধৈর্য্য ও সহনশীল মনোভাবে উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে প্রশাসক পিসি রোডের কাজে নিয়োজিত ঠিকাদারদের কাজে গতি ত্বরান্বিত করার নির্দেশনা দিয়ে বলেন আমি উন্নয়নের প্রসব বেদনায় ভুগছি।

এ কাজে আপনার গাফিলতি আমাকে প্রশ্নচিহ্ন করছে। তাই শুধুমাত্র ব্যবসায়িক মানসিকতা পরিহার করে দায়িত্বজ্ঞান ও সেবার মনসিকতায় কাজ করুন।

অন্যথায় বিবেকের কাঠগড়ায় আপনাদের দাড়াতে হবে। প্রশাসক আগামী কিছুদিনের মধ্যে পিসি রোডের দৃশ্যমান উন্নয়ন লক্ষনীয় হবে বলে জানান। পরিদর্শনকালে স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং ঠিকাদারগণ প্রশাসকের সাথে ছিলেন।

দৈনিক বরিশাল ২৪

পিসি রোডের দৃশ্যমান উন্নয়ন লক্ষনীয়-সুজন

শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২০ ১২:৩৯ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা