বেনাপোল বন্দরে পণ্যজট যে কোনো সময় বন্ধ হতে পারে আমদানি-রপ্তানি বণিজ্য - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বেনাপোল বন্দরে পণ্যজট যে কোনো সময় বন্ধ হতে পারে আমদানি-রপ্তানি বণিজ্য - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২০, ২০২০ ৬:০৩ অপরাহ্ণ
A- A A+ Print

বেনাপোল বন্দরে পণ্যজট যে কোনো সময় বন্ধ হতে পারে আমদানি-রপ্তানি বণিজ্য

৪২

ফারুক হাসান, বেনাপোল: বেনাপোল বন্দরে ভয়াবহ পণ্যজটের বিরূপ প্রভাব পড়েতে শুরু করেছে আমদানি বাণিজ্যে। বন্দরের শেডগুলোতে ফাঁকা জায়গা না থাকায় কমে গেছে পণ্য আমদানি। ফলে, এবারও রাজস্ব আদায়ে বড় ধরনের
ধস নামার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

এ ছাড়াও, বন্দর কর্তৃপক্ষ পণ্য রাখার জায়গা দিতে না পারার কারণে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে আমদানি-রপ্তানি বাণিজ্য। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বন্দরে ধারণ ক্ষমতার চেয়ে চারগুণ বেশি পণ্য রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। বন্দরের ভিতরে জায়গার অভাবে পণ্য খালাসে দেরি হচ্ছে।

এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। বন্দর কর্তৃপক্ষের দাবি, করোনা মহামারির কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর হঠাৎ আমদানি বাড়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

ঈদের আগে-পরে শুধুমাত্র ১০ দিন ভারত থেকে পণ্য এসেছে। বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য ডেলিভারি হয়নি। সরকারি বিধিনিষেধ, বর্ষা ও ফেরিঘাটের অবস্থা খারাপ হওয়ায় অনেক ব্যবসায়ী বন্দর থেকে পণ্য খালাস না করায় পণ্যজট সৃষ্টি হয়েছে।

কাস্টমস কর্তৃপক্ষ পণ্যজট কমাতে যে সব পণ্য চালান মাসের পর মাস ফেলে রাখা হয়েছে, সেগুলো নিলামের জন্য গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গণবিজ্ঞপ্তি প্রকাশের পর অনেকে পণ্য খালাস করে নিয়ে যাচ্ছেন, আবার অনেকে সময় চেয়ে আবেদন করছেন।

বেনাপোল সিএন্ড এফ এজেন্টস এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, ‘বেনাপোল বন্দরে জায়গা না থাকায় আমদানি-রপ্তানি বাণিজ্য ব্যাহত হচ্ছে। ব্যবসায়ীরা বন্দরে জায়গা বাড়ানোর জন্য বারবার দাবি করলেও তা আজও বাস্তবায়িত হয়নি।

বন্দরে জায়গা না থাকায় বেনাপোলের ওপারে ৩ হাজার পণ্য বোঝাই ট্রাক আটকে আছে দিনের পর দিন। বেসরকারিভাবে ওয়্যারহাউজ নির্মাণ ও আইসিটি গড়ে তোলাটা এখন সময়ের দাবি।’

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার বলেন, ‘ভারত থেকে প্রতিদিন ৪০০ থেকে ৫০০ ট্রাক পণ্য আমদানি হতো বেনাপোল বন্দর দিয়ে। করোনার কারণে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৩০০ তে। করোনাকালে প্রতিদিন সকাল ৮টা থেকেপণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশের কথা থকলেও সকাল ১০টার আগে পাঠাতে পারছেন না ভারতীয় কর্তৃপক্ষ।

বন্দরের জায়গা সংকট ও যন্ত্রপাতি স্বল্পতার বিষয়ে ব্যবসায়ীদের অভিযোগের সত্যতা স্বীকার করেন তিনি। তিনি বলেন, ‘এই সমস্যাগুলো সমাধানের জন্য ইতোমধ্যে ৮৭ কোটি টাকা ব্যয়ে বৃহৎ দুটি ইয়ার্ড নির্মাণ করা হয়েছে। এতে পণ্য ধারণক্ষমতা বেড়েছে।

২৫ একর জায়গা আমরা অধিগ্রহণ করেছি। আরও সাড়ে ১৬ একর জমি অধিগ্রহণের কাজ চলছে। শিগগির ২৮৯ কোটি টাকা ব্যয়ে বেনাপোলে কার্গো ভেহিক্যাল টার্মিনাল স্থাপনের কাজ শুরু হবে।’

বেনাপোল কাস্টম হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে বেনাপোল কাস্টমস হাউস ও বন্দরে কাজ কর্ম স্বাভাবিক আছে। বন্দর থেকে দ্রæত পণ্য খালাসর জন্য সকল কর্মকর্তা ও স্টোক হোল্ডারদের নির্দেশনা দেওয়া হয়েছে।

আমদানি-রপ্তানি বাণিজ্য আরও দ্রæত করতে উভয় দেশের ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার বৈঠক হয়েছে।

দৈনিক বরিশাল ২৪

বেনাপোল বন্দরে পণ্যজট যে কোনো সময় বন্ধ হতে পারে আমদানি-রপ্তানি বণিজ্য

বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২০ ৬:০৩ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা