শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ এপ্রিল ০৭, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ
A- A A+ Print

শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী

১৯০
বিশেষ প্রতিনিধিঃ শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষায় নয়, চাকরি ও ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষাও এই আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে কেউ নকল করে পার পেয়ে যেতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৭ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। শীঘ্রই তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংশোধিত আইনে বড় ধরনের পরিবর্তন আসবে।’

তিনি বলেন, ‘নতুন আইনে ডিজিটাল পদ্ধতিতে নকল প্রতিরোধ করা হবে এবং পাবলিক পরীক্ষার সংজ্ঞাতেও পরিবর্তন আনা হবে।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষায় নয়, চাকরি ও ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষাও এই আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে কেউ নকল করে পার পেয়ে যেতে পারবে না।’তিনি আরো বলেন, ‘বিগত সরকার ২০০টির বেশি প্রকল্প গ্রহণ করেছিল, যেগুলোতে অনেকেই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। ওই সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির মাধ্যমে অনিয়মের অভিযোগ থাকলেও অনেক ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়নি।

শিক্ষা খাতে ধস নামার পেছনের কারণগুলো খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিনসহ প্রমুখ।

দৈনিক বরিশাল ২৪

শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী

মঙ্গলবার, এপ্রিল ৭, ২০২৬ ১১:৪৮ অপরাহ্ণ
১৯০
বিশেষ প্রতিনিধিঃ শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষায় নয়, চাকরি ও ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষাও এই আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে কেউ নকল করে পার পেয়ে যেতে পারবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (৭ এপ্রিল) এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার তালিকায় শিক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এ খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার প্রতিশ্রুতিও রয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘পাবলিক পরীক্ষা আইন, ১৯৮০ সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে। শীঘ্রই তা জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংশোধিত আইনে বড় ধরনের পরিবর্তন আসবে।’

তিনি বলেন, ‘নতুন আইনে ডিজিটাল পদ্ধতিতে নকল প্রতিরোধ করা হবে এবং পাবলিক পরীক্ষার সংজ্ঞাতেও পরিবর্তন আনা হবে।

শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষায় নয়, চাকরি ও ব্যাংকসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষাও এই আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। এতে কেউ নকল করে পার পেয়ে যেতে পারবে না।’তিনি আরো বলেন, ‘বিগত সরকার ২০০টির বেশি প্রকল্প গ্রহণ করেছিল, যেগুলোতে অনেকেই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। ওই সরকারের আমলে প্রশ্নপত্র ফাঁস ও বিক্রির মাধ্যমে অনিয়মের অভিযোগ থাকলেও অনেক ক্ষেত্রে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হয়নি।

শিক্ষা খাতে ধস নামার পেছনের কারণগুলো খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিনসহ প্রমুখ।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিভিন্ন নিয়োগ পরীক্ষাও আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে: বরিশালে শিক্ষামন্ত্রী   বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি তামিম ইকবাল   ৬ষ্ঠ শ্রেণিতে বাদপড়া শিক্ষার্থীদের ফের রেজিস্ট্রেশনের সুযোগ   লেজে বাঁধা দড়ি, শরীরে ক্ষতচিহ্ন নি‌য়ে কুয়াকাটায় ডলফিন   মাথায় লাশ নিয়ে সাঁকো পারাপার করতে হয় তাদের   বাকেরগঞ্জে ডিসি রোড ঘাটে ফেরি চালুর সিদ্ধান্ত, প্রশংসায় ভাসছেন এমপি আবুল হোসেন খান   ইপিজেড এলাকায় মানবিক কাজে জনপ্রিয় যুবদল নেতা ফোরকান আহমেদ   গাজী সাইফ জামান-এর রচিত বাংলা নববর্ষে আসছে ‘মেঘের আড়ালে’   রবিবার থেকে অফিস চলবে ৯টা থেকে ৪টা পর্যন্ত, প্রজ্ঞাপন জারি   সংসদে বিরল ইতিহাস, সরকারি দলের এমপির মুলতবি প্রস্তাব গ্রহণ   ভাটার টানে কাত, তারপর ডুবল চরমোনাই মাহফিলের লঞ্চ   করাতের মতো মুখ, ২৫ মনের দেহ উঠে এলো ডাঙ্গায়   জ্বালানির দাম বাড়ছে না   সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে যে ৭ জেলায় ঝড়ের আভাস   ফ্রেমের বাইরে চলে গেল দুই মুখ   চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে সরকার   ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার   বরিশাল-ঢাকা মহাসড়কে বাস খাদে পড়ে নারী নিহত, গুরতর আহত ৩   প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী   এবার এসএসসি পরীক্ষা কক্ষেও বসবে সিসিটিভি