হানিমুনে গিয়ে সমুদ্রসৈকত পরিষ্কারে নামলেন নবদম্পতি - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪হানিমুনে গিয়ে সমুদ্রসৈকত পরিষ্কারে নামলেন নবদম্পতি - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ২৩, ২০২০ ১১:৪৯ অপরাহ্ণ
A- A A+ Print

হানিমুনে গিয়ে সমুদ্রসৈকত পরিষ্কারে নামলেন নবদম্পতি

৪১

অনলাইন নিউজ: কক্সবাজার সমুদ্র সৈকতে এক নবদম্পতি হানিমুনে গিয়ে সৈকতের আবর্জনা পরিষ্কারে নেমেছেন। কাজটি করলেন বিয়ের পোশাকে, যাতে করে মানুষের নজরে আসেন এবং অন্যরা পরিবেশ পরিষ্কার রাখতে উদ্বুদ্ধ হন।

সদ্য বিয়ের পর সমুদ্রবিলাসে যাবার সিদ্ধান্ত নেন মো. তারেক আজিজ ও জান্নাতুল বাকেয়া মিলি দম্পতি। সঙ্গে বিয়ের পোশাক। তবে এ এক ভিন্ন বিলাস, যেখানে নিজেদের ভালোবাসা তারা ভাগ বাটোয়ারা করেন প্রকৃতির সঙ্গে। অন্য মানুষের ফেলে যাওয়া আবর্জনা পরিষ্কারে নেমে পড়েন কক্সবাজারের সৈকতে।

বিয়ের রাতে যখন নবদম্পতি ভবিষ্যত সুখি জীবনের গল্প সাজাতে ব্যস্ত থাকেন, তখনই এমন একটি উদ্যোগ নেবার সিদ্ধান্ত নিয়েছিলেন তারেক-মিলি দম্পতি। গেল ৩ আগস্ট বিয়ে হয় ২৮ বছর বয়সী তারেক ও ২০ বছর বয়সী মিলির। আর ৫ আগস্ট সমুদ্র সৈকতের পরিচ্ছন্নতা অভিযানে নামেন তারা।

তারেক বলেন, ‘চারদিন ছিলাম। প্রতিদিনই বিচে ময়লা-আবর্জনা পরিষ্কার করে সেখানে কর্তৃপক্ষের দেয়া নির্ধারিত ডাস্টবিনে ফেলেছি। এমন চার পাঁচ বস্তা ময়লা সংগ্রহ করেছি।’

কাজের ফাঁকে ‘ক্লিন ওয়ার্ল্ড, গ্রিন ওয়ার্ল্ড’ প্ল্যাকার্ড নিয়ে ছবি তোলেন তারেক ও মিলি। মূল লক্ষ্য ছিল সচেতনতা তৈরি।

‘আমি মূলত সবাইকে সচেতন করতে চেয়েছি। সেই উদ্দেশ্যেই এই কাজ করা,’- বলেন তারেক।

স্বামী-স্ত্রী দুজনই সমাজসেবার কাজ করেছেন আগেও। নানান সেবামূলক সংগঠনের সঙ্গে ছিলেন যুক্ত। করোনার লকডাউনের সময় মানুষকে খাবার পৌঁছৈ দিয়েছেন। পৃথিবীটা আগের মতো সুন্দর হোক, পরিষ্কার থাকুক, এতটুকুই চাওয়া তাদের।

সূত্র : ডয়েচে ভেলে

দৈনিক বরিশাল ২৪

হানিমুনে গিয়ে সমুদ্রসৈকত পরিষ্কারে নামলেন নবদম্পতি

রবিবার, আগস্ট ২৩, ২০২০ ১১:৪৯ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা