মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানে : প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানে : প্রধানমন্ত্রী - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ১৯, ২০১৯ ৪:০৬ পূর্বাহ্ণ
A- A A+ Print

মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানে : প্রধানমন্ত্রী

অনলাইন নিউজ: রফতানির জন্য মাছ ও মাছজাত পণ্য উৎপাদনে আন্তর্জাতিক মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ২০১৮ সালের প্রতিবেদন অনুসারে অভ্যন্তরীণ জলাধারে মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে।

‘বাংলাদেশ একটি নদী মার্তৃক দেশ। ইনশাআল্লাহ, আগামীতে আমরা তিন নম্বর থেকে উঠে এসে এক নম্বর (বিশ্বের) স্থান দখল করবো’, বলেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) রাজধানীতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ এর উদ্বোধনকালে তিনি বলেন, বিশ্ব বাজারে রফতানির জন্য মাছ ও মাছজাত পণ্য উৎপাদনে গুণগত মান বজায় রাখা অপরিহার্য।

প্রধানমন্ত্রী বলেন, এক সময় মাছ ও মাছজাত পণ্যের গুণগত মান নিশ্চিত করার জন্য দেশে ভালো কোনো পরীক্ষাগার ছিল না। কিন্তু মাছ ও মাছজাত পণ্যের মান বজায় রাখার জন্য তার সরকার ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় আইএসও স্বীকৃতিপ্রাপ্ত তিনটি পরীক্ষাগার স্থাপন করেছে।

ফার্মগেট এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীন মৎস্য অধিদফতর এ অনুষ্ঠানের আয়োজন করে।

শেখ হাসিনা বলেন, যে মাছগুলো আমরা রফতানি করবো, তা গুণগত মানসম্পন্ন হতে হবে, যাতে সেগুলো আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে পারে।

বিএনপি ক্ষমতায় থাকাকালে মাছ রফতানিতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, চিংড়ি রফতানিতে এক সময় স্থগিতাদেশ দেয়া হয়েছিল।

১৯৯৬ সালে ক্ষমতায় ফিরে আসার পর আওয়ামী লীগ সরকার আবার চিংড়ি রফতানি শুরু করেছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, গত ১০ বছরে মাছের উৎপাদন ৫৮.৩৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যার পরিমাণ প্রায় ৪.২৭৭ মিলিয়ন মেট্রিক টন। তবে শুধু ৪.২৭৭ মিলিয়ন মেট্রিক টন মাছ উৎপাদন করেই থেমে থাকলে চলবে না, আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে মাছের উৎপাদন ৪.৫ মিলিয়ন মেট্রিক টন বৃদ্ধি করা।

উদ্বোধনী এ অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে ‘জাতীয় মৎস্য পুরস্কার ২০১৯’ বিতরণ করেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে দেশের মৎস্য খাতের সফলতার ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এসময় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মো. রাইসুল আলম মন্ডল। আর পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মৎস্য অধিদপ্তরের মহাসচিব আবু সাইদ মো. রাশেদুল হক।

এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ধীরেন্দ্র দেবনাথ শম্ভু মঞ্চে উপস্থিত ছিলেন। পরবর্তীতে কেআইবি প্রাঙ্গনে মৎস্য মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দৈনিক বরিশাল ২৪

মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে তৃতীয় স্থানে : প্রধানমন্ত্রী

শুক্রবার, জুলাই ১৯, ২০১৯ ৪:০৬ পূর্বাহ্ণ | আপডেটঃ জুলাই ১৯, ২০১৯ ৪:০৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশালে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও উপকরণ বিতরণ অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র সুস্থতা কামনায় বরিশালে দোয়া মাহফিল অনুষ্ঠিত   বাবুগঞ্জে সাংবাদিক উজ্জল-এর পিতার ইন্তেকাল   বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন: ডাঃ এ জেড এম জাহিদ হোসেন   দেশবাসীর সম্মিলিত সমর্থনই জিয়া পরিবারের শক্তি : তারেক রহমান   ভূমিকম্পের পর অনলাইনে গুজবের দৌরাত্ম্য, ছড়ানো হচ্ছে ভুয়া ছবি-ভিডিও   ভূমিকম্পে ৩ জেলায় নিহত ৭   প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ   ২২ বছর পর ভারতকে হারিয়ে বাংলাদেশের জয়   ঐতিহাসিক ৭ই নভেম্বর আজ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস   ধানক্ষেতে দাঁড়িয়ে বিএনপি নেতার অভিনব প্রতিবাদ   ‘নো হাংকি পাংকি’ কোনো রাজনৈতিক দলের ভাষা হতে পারে না : এ্যানি   শতভাগ প্রস্তুত ইসি, ফেব্রুয়ারিতেই নির্বাচন   ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বরিশাল নগরে বিএনপির লিফলেট বিতরণ   কিশোরগঞ্জে জামায়াতের উদ্যোগে ২৩ জনকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন   পেশায় ভালো করছেন কওমি মাদ্রাসাপড়ুয়া সাংবাদিকরা   এনসিপির কেন্দ্রীয় নেতা রিজভীকে দল থেকে সাময়িক অব্যাহতি   নারীদের সচেতনতা সৃষ্টিতে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে বাবুগঞ্জে বিএনপির উঠান বৈঠক   চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী গুলিবিদ্ধ