মেহেরপুরে গাঁজার বাগানের সন্ধান পেয়েছে পুলিশ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মেহেরপুরে গাঁজার বাগানের সন্ধান পেয়েছে পুলিশ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ৩০, ২০২০ ৭:০০ অপরাহ্ণ
A- A A+ Print

মেহেরপুরে গাঁজার বাগানের সন্ধান পেয়েছে পুলিশ

৩৯
অনলাইন নিউজ: মেহেরপুরের গাংনী উপজেলায় ১৫ কাঠা জমিজুড়ে গাঁজার বাগানের সন্ধান পাওয়া গেছে। আশপাশ থেকে বোঝার কোনো উপায় নেই যে, সেখানে হচ্ছে গাঁজার চাষ। চারপাশ বিভিন্ন গাছ-গাছালি, বাঁশঝাড় ও বেড়া দিয়ে ঘেরা। এর মধ্যেই পুলিশের নজরে আসে এই গাঁজার বাগানের। জব্দ করা হয় ১৭০টির বেশি গাঁজা গাছ।
মাদকবিরোধী অভিযানে গতকাল বুধবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শেখ মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গাঁজার বাগানটির সন্ধান পায়।
পুলিশ বলছে, দুলাল হোসেন নামের এক মাদক ব্যবসায়ী গাংনীর মটমুড়া গ্রামে নিজ বাড়ির পাশে ১৫ কাঠা জমিতে গাঁজা আবাদ করে আসছিলেন। সেইসঙ্গে তাঁর ছেলেমেয়ে ও স্ত্রীর সম্পৃক্ততাও রয়েছে এতে। তবে খবর পেয়েই আত্মগোপন করেছেন দুলাল। তিনি পলাতক থাকলেও তাঁর ছেলেমেয়ে ও স্ত্রীকে আটক করা হয়েছে। এর আগে গতকাল রাত থেকে পুরো এলাকা ঘিরে রাখে পুলিশ। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঘটনাস্থলে যান জেলা পুলিশ সুপার (এসপি) এস এম মুরাদ আলী।
এসপি মুরাদ আলী বলেন, ‘প্রায় এক বিঘার মতো জমিতে ১৭০টি গাঁজার গাছের সন্ধান আমরা পেয়েছি। ভালোভাবে গুনলে সংখ্যাটা বাড়তেও পারে। এই জায়গাটি জনৈক দুলালের। তিনি পলাতক রয়েছেন। তাঁর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।’
মুরাদ বলেন, ‘ছেলে-মেয়ে ও স্ত্রীসহ দুলালের পরিবারে চার সদস্য। এই জায়গাটি চারপাশ দিয়েই ঘেরা। বাঁশঝাড়, পাটখড়ির বেড়া ও অন্যান্য গাছপালা দিয়ে জায়গাটি এমনভাবে সুরক্ষিত করা যে, বাইরে থেকে কোনোভাবেই টের পাওয়ার উপায় নেই এবং ঢুকতে হয় উনাদের বাড়ির গেটের ভেতর দিয়ে। এই গেট তালাবদ্ধ অবস্থায় ছিল। কেউ বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকতে না পারলে কোনোভাবেই এই বাগান চিহ্নিত করা সম্ভব না। গোপন সূত্রের ভিত্তিতে আমরা গতকাল রাতে সন্ধান পাই এবং তাৎক্ষণিকভাবে এখানে অবস্থান নিই ও জায়গাটি পুলিশ পাহারায় রাখি।’
পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, ‘বাইরে অন্য কোথাও তাঁদের কোনো জায়গা আছে কি না, এমন কোনো তথ্য পাইনি। তবে আমরা যদি আরো জিজ্ঞাসাবাদ করি এবং আরো কোনো তথ্য যদি থেকে থাকে, সে তথ্যগুলো পেতে সক্ষম হবো।
গাঁজার গাছগুলো কী করা হবে এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে এসপি মুরাদ বলেন, ‘গাছগুলো আলামত হিসেবে আমরা জব্দ করব এবং যথারীতি মামলার যে প্রক্রিয়া সে মামলা আমরা রুজু করব।সূত্র:ফেসবুক থেকে সংগৃহীত
দৈনিক বরিশাল ২৪

মেহেরপুরে গাঁজার বাগানের সন্ধান পেয়েছে পুলিশ

বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২০ ৭:০০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সব শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি কাল   সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা