বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহবান মির্জা ফখরুলের - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহবান মির্জা ফখরুলের - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২১, ২০১৯ ২:৪৩ পূর্বাহ্ণ
A- A A+ Print

বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহবান মির্জা ফখরুলের

৪৮

অনলাইন নিউজ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এখন নির্বাচনে জনগণের আস্থা নেই। আর তাই আমাদেরকে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে। জনগণকে নিয়ে গণঅভ্যুত্থান ঘটাতে হবে।

সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িস্থ নূর আহমদ সড়কে বিএনপি আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলা ও মহানগরীর উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আর আওয়ামী লীগ বারবার গণতন্ত্র ধ্বংস করে স্বৈরাচারিভাবে দেশ চালাচ্ছে। তারা গণতন্ত্র ধ্বংসের জন্য খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার এখন জনআতঙ্কে ভুগছে, জনসমাগম দেখলেই জনবিস্ফোরণের আশঙ্কায় শিউরে উঠছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল।

‘এই দলটির উদ্যোগে সবসময়ই গণতান্ত্রিক আচার-আচরণ অনুসরণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। অথচ বর্তমান সরকার বরাবরই বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশগুলোকে পণ্ড করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আসছে।’

মহাসমাবেশে মির্জা ফখরুল বন্যা দুগর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

দৈনিক বরিশাল ২৪

বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মীদের আহবান মির্জা ফখরুলের

রবিবার, জুলাই ২১, ২০১৯ ২:৪৩ পূর্বাহ্ণ | আপডেটঃ জুলাই ২১, ২০১৯ ২:১২ অপরাহ্ণ
৪৮

অনলাইন নিউজ: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এখন নির্বাচনে জনগণের আস্থা নেই। আর তাই আমাদেরকে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে। জনগণকে নিয়ে গণঅভ্যুত্থান ঘটাতে হবে।

সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িস্থ নূর আহমদ সড়কে বিএনপি আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চট্টগ্রাম উত্তর দক্ষিণ জেলা ও মহানগরীর উদ্যোগে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। আর আওয়ামী লীগ বারবার গণতন্ত্র ধ্বংস করে স্বৈরাচারিভাবে দেশ চালাচ্ছে। তারা গণতন্ত্র ধ্বংসের জন্য খালেদা জিয়াকে জেলে পাঠিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকার এখন জনআতঙ্কে ভুগছে, জনসমাগম দেখলেই জনবিস্ফোরণের আশঙ্কায় শিউরে উঠছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল।

‘এই দলটির উদ্যোগে সবসময়ই গণতান্ত্রিক আচার-আচরণ অনুসরণের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়। অথচ বর্তমান সরকার বরাবরই বিএনপির শান্তিপূর্ণ সভা-সমাবেশগুলোকে পণ্ড করতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে আসছে।’

মহাসমাবেশে মির্জা ফখরুল বন্যা দুগর্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা