মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে পর্যটকের মৃ্ত্যু - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে পর্যটকের মৃ্ত্যু - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুলাই ২৭, ২০১৯ ১২:০৭ পূর্বাহ্ণ
A- A A+ Print

মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে পর্যটকের মৃ্ত্যু

৩২

আকতার হোসেন, প্রতিনিধি, (মিরসরাই) চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণা থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬জুলাই) দুপুরে ওই দূর্ঘটনা ঘটে। সকালে পাঁচ সহকর্মীসহ সেখানে বেড়াতে যান তিনি। ছবি তুলতে গিয়ে ওই দুর্ঘটনা বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা।

নিহত ব্যক্তির নাম মো. আবু আলী আল-হুসাইন সিদ্দিকী (২৮)। তিনি বগুড়া পৌরসভার মালতী নগর এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে। পেশায় স্থপতি আবু আলী ঢাকার টিকাটুলি সেফটি কনসালটেন্ট বিডি নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানের আর্কিটেকচার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন।

এক সঙ্গে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে আসা আবু আলীর সহকর্মী মো. আলাউদ্দিন জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাসে করে তাঁরা চার সহকর্মী শুক্রবার সকালে মিরসরাই পৌঁছান।

চট্টগ্রাম থেকে তাঁদের সঙ্গে আরেক সহকর্মী যোগ দেন। সকাল সাড়ে দশটার দিকে এই পাঁচজন ঝরনায় পৌঁছান।

ঝরনার স্রোতের একটি অংশে শুয়ে ছবি তুলতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যান আবু আলী। তখন সহকর্মীরা নিচে নেমে তাঁকে উদ্ধার করেন। পরে মিরসরাইয়ের ফায়ার সার্ভিসের সহযোগিতায় দুপুর ১২টার দিকে তাঁকে উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক আবু আলীকে মৃত বলে ঘোষণা করেন। বেসরকারি হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক আদনান মাহমুদ প্রথম আলোকে বলেন, হাসপাতালে আনার আগে পথেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে।

মাথায় অভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে এই মৃত্যু হতে পারে। মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ প্রথম আলোকে বলেন, ‘পর্যটকের মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে পরিচয় সংগ্রহ করেছি। বগুড়ায় থাকা নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

পরিবার চাইলে ময়নাতদন্ত ছাড়াই লাশ বুঝিয়ে দেওয়া হবে।’

দৈনিক বরিশাল ২৪

মিরসরাইয়ে ঝর্ণা থেকে পড়ে পর্যটকের মৃ্ত্যু

শনিবার, জুলাই ২৭, ২০১৯ ১২:০৭ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও   জার্মানিকে হটিয়ে ফের বিশ্বকাপে রেকর্ড ব্রাজিলের, ধারে কাছে নেই বাকিরা