কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ জুন ২৮, ২০১৯ ২:৩৫ পূর্বাহ্ণ
A- A A+ Print

কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

৪৯

অনলাইন নিউজ: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব নিলেন গীতা গোপীনাথ। গীতার জন্ম কলকাতায়। উচ্চশিক্ষা নিয়েছেন দিল্লি ও যুক্তরাষ্ট্রে। ২০০৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।

২০১০ সালে সেখানে চুক্তিভিত্তিক অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। তাঁর বাবা একজন কৃষক এবং মা গৃহবধূ। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ হিসেবে গীতা গত সপ্তাহে দায়িত্ব নেন। এই প্রথম কোনো নারী এই দায়িত্বে নিযুক্ত হলেন। রঘুরাম রাজনের পর তিনিই এই দায়িত্ব নেওয়া প্রথম ভারতীয়।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ মরিস ওবস্টফেল্ডের স্থলাভিষিক্ত হলেন ৪৬ বছর বয়সী গীতা। এর আগে ভারতের কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর রঘুরাম রাজন আইএমএফের প্রধান অর্থনীতিবিদ হিসেবে দায়িত্ব পালন করেন।

গীতার নিয়োগের ফলে আইএমএফ, বিশ্বব্যাংক ও অর্গানাইজেশন ফর কো-অপারেশন ডেভেলপমেন্ট (ওইসিডি)—এই তিন প্রতিষ্ঠানেরই মুখ্য অর্থনীতিবিদ হচ্ছেন নারী।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গীতার জন্ম কলকাতায়। সেখানকার স্কুলেই পড়াশোনা করেছেন। উচ্চশিক্ষা নিয়েছেন দিল্লি ও যুক্তরাষ্ট্র থেকে। ২০০১ সালে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটি থেকে তিনি অর্থনীতিতে পিএইচডি করেন।

এরপরই শিকাগো বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কাজ করেন তিনি। ২০০৫ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগ দেন এবং ২০১০ সালে সেখানে চুক্তিভিত্তিক অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।

শুধু শিক্ষকতা নয়, জি-২০-র অর্থ মন্ত্রণালয়ের পরামর্শদাতা কমিটির সদস্য ছিলেন গীতা। এর আগে তিনি কেরালার পিনারাই বিজয়ন সরকারের আর্থিক উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন।

২০১৪ সালে বিশ্বের ৪৫ বছরের কম বয়সী ২৫ জন প্রথম সারির অর্থনীতিবিদ হিসেবে আইএমএফের স্বীকৃতি পান গীতা। তাঁর বাবা একজন কৃষক এবং মা গৃহবধূ।

দৈনিক বরিশাল ২৪

কৃষকের মেয়ে আইএমএফের প্রধান অর্থনীতিবিদ

শুক্রবার, জুন ২৮, ২০১৯ ২:৩৫ পূর্বাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  সাংবাদিকদের কল্যাণে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে: বরিশালে তথ্য ও সম্প্রচার মন্ত্রী   ১০ গোলের ম্যাচেও জিততে পারলো ফ্রান্স, তৃতীয় ইংল্যান্ড   শিক্ষার মানোন্নয়নে পি.আর.সি ইনষ্টিটিউশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালকে বঞ্চিত রেখে দেশের সুষম উন্নয়ন হবে না: জামায়াত আমির   মেসি জাদুতে আর্জেন্টিনার জয়, দর্শকদের বাঁধভাঙা উচ্ছাস চট্টগ্রামে   শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন ঢাকার এডিসি ফারজানা   জুলাই গণ-অভ্যুত্থান ছিল ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ: রাষ্ট্রপতি   প্রধানমন্ত্রীর নেতৃত্বে সারাদেশে পরিচ্ছন্ন পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে কাজ করার প্রত্যয় বিডি-ক্লিন সদস্যদের   নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান   বন্যায় দেশে প্রাণহানি বেড়ে ৫৪, বেশি কক্সবাজারে   ভারি বর্ষণ নিয়ে নতুন শঙ্কার কথা জানাল আবহাওয়া অফিস   বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্ভোদন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে যুবদল নেতা ফোরকান আহমেদের উদ্যোগে সেচ্ছায় নালা পরিস্কার   মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স   দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এ নিয়োগ পেলেন বরিশালের সাংবাদিক আহমেদ বায়েজিদ   এমবাপ্পের গোলে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, সামনে মরক্কো   ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে   সব শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল নিষিদ্ধ করে চিঠি জারি উপজেলা প্রশাসনের   ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা   জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও