সবাই কতটা আতঙ্কে আছি বুঝলাম: কাজী ওয়াজেদ - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪সবাই কতটা আতঙ্কে আছি বুঝলাম: কাজী ওয়াজেদ - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ আগস্ট ০৩, ২০১৯ ৩:৪৫ অপরাহ্ণ
A- A A+ Print

সবাই কতটা আতঙ্কে আছি বুঝলাম: কাজী ওয়াজেদ

১১

অপেক্ষায় ছিলাম কখন ডাক পড়ে। খুব উদ্বিগ্নও ছিলাম, কি হয় না হয়! একে একে মাইকে ডাকা হচ্ছে রিপোর্ট গ্রহণের জন্য। অপেক্ষায় থাকা মানুষগুলোর চোখে মুখে স্পষ্ট উৎকণ্ঠার ছাপ! অনেক মায়েদের মুখে দোয়া দরুদ পড়ার আভাস। অনেকের বাচ্চা কোলে নিয়ে বসে থাকা দেখে মনে হচ্ছিল অনেকটাই ভীতিকর পরিবেশে আছেন।

এমন ভয় ভয়ের মধ্যেই হঠাৎ মাইকে ডাক “কাজী ফারজানা আছেন”? বললাম “আছি”। লোকজনের ভীড় ঠেলে পড়ি কি মরি করে দূর থেকে হাত বাড়িয়ে দিয়ে নিলাম রক্ত পরীক্ষার রিপোর্টটা।

ঠেলাঠেলির মধ্যেই মুহূর্তেই খাম খুলে বের করে ফেললাম রিপোর্ট! দ্রুত চোখ বুলালাম ডেঙ্গু পরীক্ষার রেজাল্টের দিকে। হাফ ছেড়ে বাঁচলাম!

আমার প্রিয় সন্তানের ডেঙ্গু পরীক্ষার রেজাল্ট নেগেটিভ! এবার প্লাটিলেট কাউন্টের দিকে খেয়াল করলাম। ২,৬০,০০০ । যাক বাঁচা গেল!

হাফ ছেড়ে বাঁচলাম আমি ঠিকই কিন্তু অন্য অনেকের মনের অবস্থা দেখে খুবই খারাপ লাগলো। আমরা সবাই কতটা আতঙ্কে আছি বুঝলাম।

এটা ছিল গতকাল মালিবাগ পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের অবস্থা। গতকাল প্রায় ৭০০-৮০০ মানুষের সিরিয়াল দেখলাম রক্ত পরীক্ষার জন্য লাইনে দাঁড়ানো। বারবার অটো মাইকে ঘোষণায় তেমনটাই ধারনা হল। যাদের বেশিরভাগই ডেঙ্গু পরীক্ষার জন্য আসা মনে হল।

আতঙ্কিত মানুষজনের জন্য খারাপ লাগলো। অনুমান করা গেল সম্প্রতি ডেঙ্গু নিয়ে মানুষের ভয় আর উৎকণ্ঠার বিষয়টা। সবার জন্য সুস্থতা কামনা করি। আমরা সবাই এই ভয়কে জয় করি। ডেঙ্গু মোকাবিলায় সফল হই।

(ফেসবুক থেকে সংগৃহীত)

লেখক: ওসি, সূত্রাপুর থানা

দৈনিক বরিশাল ২৪.কম/ফারজানা ইয়াসমীন

দৈনিক বরিশাল ২৪

সবাই কতটা আতঙ্কে আছি বুঝলাম: কাজী ওয়াজেদ

শনিবার, আগস্ট ৩, ২০১৯ ৩:৪৫ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান   ভারত থেকে পাইপলাইনে দেশে তেল সরবরাহ শুরু   শয়তান খোঁজে সুখী সংসার: বাঁধন   অবশেষে কমলো তেলের দাম   ফ্যামিলি কার্ড বিতরণে তথ্য যাচাইবাছাই করছেন সমাজসেবা অধিদফতর: ডিএনসিসি প্রশাসক   সংবিধান মেনেই এসেছি, এখনো মানছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী   শ্বশুরের দেওয়া তেল বাড়িতে বসে বিক্রি, মানিকগঞ্জে জরিমানার ফাঁদে জামাই   চট্টগ্রামের পতেঙ্গায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী   ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই বস্তিবাসীর মোবাইলে পৌঁছে গেল টাকা   ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান   আজ নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান   জনগণের অধিকার হরণ হলে প্রতিরোধ করব: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান   দারিদ্র্য বিমোচনে জাকাত বোর্ড পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী   জুলাই কারো ব্যক্তিগত সম্পদ নয়, পুলিশও রাজপথে ছিল: আইজিপি   বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক হতে আলোচনায় বিএনপির ১০ নেতা!   বাবুগঞ্জে প্রগতি মানবকল্যান ট্রাস্টের উদ্যোগে শতাধিক পরিবারে আর্থিক সহায়তা প্রদান   সব ধরনের কোচিং সেন্টার বন্ধ ঘোষণা   দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, উদ্বেগের কারণ নেই : জ্বালানিমন্ত্রী   ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই সহ্য করা হবে না: প্রতিমন্ত্রী রাজিব আহসান   খামেনিকে হত্যায় ‘ব্লু স্প্যারো’ মিসাইল ছুড়েছিল ইসরায়েল