বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪ দৈনিক বরিশাল ২৪বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক বরিশাল ২৪

প্রকাশিতঃ নভেম্বর ১৯, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
A- A A+ Print

বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

৫৩
নিজস্ব প্রতিবেদক: বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম শহরের একটি রেষ্টুরেন্টে বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রামের হালিশহর-পাহাড়তলী অঞ্চলের কার্যনির্বাহী পরিষদের সঙ্গে কেন্দ্রীয় সাংগঠনিক উপকমিটির  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অঞ্চলের ভারপ্রাপ্ত সভাপতি ও সি:সহ-সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক উপকমিটির সদস্য সচিব মোঃ আলী আরশাদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন, উপকমিটির আহ্বায়ক এম. জহিরুল আলম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব এম. এ. আজিজ হাওলাদার, সদস্য এম. ডি. এসকান্দার আলী হাওলাদারসহ অঞ্চলের নেতৃবৃন্দ।
পবিত্র কোরআন তেলাওয়াত করেন অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসান মাসউদ।
সভায় অঞ্চলের সাধারণ সম্পাদক নেছার উদ্দিন বিগত দিনের কার্যক্রমের স্মৃতিচারণ করে সাফল্য, সীমাবদ্ধতা ও ব্যর্থতার বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি সাংগঠনিক অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও কমিটি পুনর্গঠন নিয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, অল্পসংখ্যক সদস্য নিয়ে যাত্রা শুরু করলেও বিগত তিন বছরে সদস্যসংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়ে বর্তমানে ৩৩৫ জনে দাঁড়িয়েছে, যা সাংগঠনিক অগ্রগতিতে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। সদস্য ফি বাবদ সংগৃহীত ১৩ লাখ ৭ হাজার ৬৫০ টাকা সমিতির কেন্দ্রীয় ব্যাংক হিসাবে জমা রয়েছে। নিয়মিত সভা ও আনুষ্ঠানিক কার্যক্রম সীমিত থাকলেও অঞ্চলের নেতৃবৃন্দ নীরবে ও আন্তরিকভাবে কাজ করে এ অগ্রগতি অর্জনে ভূমিকা রেখেছেন।
সদস্য বৃদ্ধি ও আর্থিক ব্যবস্থাপনায় অঞ্চলটি একটি মডেল অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে।
কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সভায় একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটি আগামী এক মাসের মধ্যে সাধারণ সভার মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে প্রেরণ করবে।
সভায় উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ অঞ্চলের সাংগঠনিক অগ্রগতি ও সাফল্যে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। পাশাপাশি নবগঠিত আহ্বায়ক কমিটিকে শুভকামনা জানিয়ে আগামী এক মাসের মধ্যে সাধারণ সভার মাধ্যমে একটি কার্যকরী কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, অঞ্চলের নিয়মিত সভাপতি জনাব মোঃ ওমর ফারুক কর্মব্যস্ততার কারণে ঢাকায় অবস্থান করায় সভায় সরাসরি উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
প্রেসবিজ্ঞপ্তি
দৈনিক বরিশাল ২৪

বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ | আপডেটঃ নভেম্বর ১৯, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ

প্রকাশক: মোসাম্মাৎ মনোয়ারা বেগম। সম্পাদক মন্ডলীর সভাপতি: ইঞ্জিনিয়ার জিহাদ রানা। সম্পাদক : শামিম আহমেদ যুগ্ন-সম্পাদক : মো:মনিরুজ্জামান। প্রধান উপদেষ্টা: মোসাম্মৎ তাহমিনা খান বার্তা সম্পাদক : মো: শহিদুল ইসলাম ।
প্রধান কার্যালয় : রশিদ প্লাজা,৪র্থ তলা,সদর রোড,বরিশাল।
সম্পাদক: 01711970223 বার্তা বিভাগ: 01764- 631157
ইমেল: sohelahamed2447@gmail.com
  বরিশাল বিভাগীয় সমিতির হালিশহর-পাহাড়তলী অঞ্চলের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত   বরিশালে যুবদল নেতা আলী হায়দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত   জননিরাপত্তায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান   শিক্ষার্থীদের কাছে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরলেন প্রধানমন্ত্রী   পরিস্থিতি স্বাভাবিক না হলে ৩ শিল্পাঞ্চলের পোশাক কারখানা বন্ধ রাখা হবে   নকলকে জ্যান্ত রেখেছে ওপেন ইউনিভার্সিটি, শিক্ষামন্ত্রীর লাস্ট ওয়ার্নিং   বেগম রোজী কবির ছিলেন গণমানুষের কল্যাণে নিবেদিত একজন নেত্রী: ডা. শাহাদাত হোসেন   জুলাই আন্দোলনে আহত সেই জিয়াউদ্দিন এখন বিডিএ চেয়ারম্যান   নারী শিক্ষার অগ্রদূত ছিলেন বেগম খালেদা জিয়া: স্পিকার হাফিজ   লালমোহনে ৯৯ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক!   অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী   চাঁদপাশা হাইস্কুল ও কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত   তারেক রহমানের নেতৃত্বে নয়াপল্টন থেকে বিএনপির ‘সার্বভৌমত্ব র‍্যালি’   সাংবাদিকদের প্রতিবাদে চট্টগ্রামের অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে বাদ পরীমনি   ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী   ৭ নভেম্বর: বাংলাদেশের নিজের পথ খুঁজে নেওয়ার দিন   বরিশালের জনপ্রিয় কবি ফরিদ উদ্দিনের ‘চন্দ্রদ্বীপ’   মেয়েদের জমি লিখে দেওয়ায় ৮০ বছরের বৃদ্ধের ঘরে তালা   ছেলেদের স্পর্শে আপত্তি, মেয়েদের ক্ষেত্রে ছাড়? সামাজিক বৈষম্যের চিত্র   এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন